এবার কোরবানির চামড়া সংগ্রহ ১০ লাখ কমবে, দাবি ট্যানারি মালিকদের

আপডেট : ৩০ মে ২০২৬, ০৮:০৭ পিএম

এ বছর ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া সংগ্রহ প্রায় ১০ লাখ কম হবে বলে দাবি করছেন ট্যানারি মালিকরা। ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বলছেন, গত বছরের চেয়ে এবার কোরবানি কম হওয়ায় চামড়ার সরবরাহ কম হয়েছে। এতে সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা ব্যবসায়ীদের।

কোরবানি ঈদ থেকে পরবর্তী তিনদিন সারাদেশ থেকে পশুর কাঁচা চামড়া আসে আড়তে। এরপর লবণ দিয়ে তা প্রক্রিয়াজাত করতে পাঠানো হয় সাভার ট্যানারিতে।

এবার সারাদেশ থেকে প্রায় ৮০ লাখ কোরবানির পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য ছিল ট্যানারি মালিকদের। সেই বিবেচনায় ব্যাংক থেকে ঋণও দেওয়া হয়েছিল। কিন্তু ঈদ শেষে নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কায় তারা। প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, এবার পশু কোরবানি কম হয়েছে। সব মিলিয়ে চামড়া সংগ্রহে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে দাবি ট্যানারি মালিকদের।

ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ বলেন, আমাদের ধারণার চেয়ে এ বছর পশু কোরবানি কম হয়েছে। এবছর প্রায় ৭৫ থেকে ৮০ লক্ষ পিস চামড়া সংগ্রহ হবে, যেটা গত বছরের তুলনায় প্রায় ১০ লক্ষ পিস কম। 

রাজধানীর বড় আড়ত পোস্তায় এবার চামড়া সংগ্রহের লক্ষ্য ছিল প্রায় ১ লাখ পিস। তিন দিনে সংগ্রহ হয়েছে ৭৫ হাজারের মতো। আড়তদারদের আশা, আগামী কয়েকদিনে আরও কিছু চামড়া আসবে।

কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী টিপু সুলতান বলেন, আজকে পর্যন্ত ৭৫ হাজার পিস চামড়া সংগৃহীত হওয়ার সম্ভাবনা রয়েছে। যে লক্ষ্যমাত্রা ছিল সেটা পূর্ণ হয়েছে। আজকে ঈদের তৃতীয় দিন। আজকেও কিছু চামড়া আমদানি হবে। সার্বিকভাবে আশা করছি যে, লক্ষ্যমাত্রা পূর্ণ (ফুলফিল) হবে।

চামড়ার গুণগত মান ঠিক রাখতে মাদ্রাসা-এতিমখানার পাশাপাশি আড়তেও সরকারিভাবে লবণ সরবরাহের দাবি কাঁচা চামড়া ব্যবসায়ীদের।

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর