চামড়া শিল্পের উন্নয়নে জুলাইয়ের মধ্যে হবে রোডম্যাপ: বাণিজ্যমন্ত্রী

আপডেট : ৩১ মে ২০২৬, ০৭:১১ পিএম

চামড়া শিল্পের উন্নয়নে বিশেষ পরিকল্পনার ঘোষণা দিয়েছে সরকার। এ লক্ষ্যে জুলাই মাসের মধ্যে একটি রোডম্যাপও তৈরি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

তবে এমন আশ্বাসে পরিবর্তন কতটুকু হবে, তা নিয়ে সংশয় বিশেষজ্ঞদের। তাদের মতে, অতীতে নানা আশ্বাস দেওয়া হলেও, কাজের কাজ তেমন হয়নি। টেকসই উন্নয়নে আন্তরিকতার পাশাপাশি পরিকল্পনার সুনির্দিষ্ট বাস্তবায়নের তাগিদ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা।

প্রতি বছর কোরবানির মৌসুম এলেই চামড়া শিল্প নিয়ে আলোচনা হয় সারাদেশে। কাঁচা চামড়ার আড়ত আর ট্যানারি এলাকায় কয়েকদিন পরিদর্শনেও যান সরকারি কর্মকর্তারা। পাশাপাশি মন্ত্রণালয়ে কর্মশালা, মতবিনিময় সভার আয়োজন হয় বেশ চোখে পড়ার মতোই। কিন্তু কয়েকদিন পর আবারও আলোচনা থেমে যায়। 

ঈদের পরদিন পুরান ঢাকার পোস্তা এবং সাভারের আড়ত পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পূর্বসূরিদের মতো আশ্বাস দেন চামড়া শিল্পের উন্নয়নে। 

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জুলাই মাসের মধ্যে চামড়া খাতকে নিয়ে আমরা কি উপায়ে এগুবো তার একটা বিস্তারিত পরিকল্পনা আমরা জাতির সামনে হাজির করব।’

খাত সংশ্লিষ্টরা বলছেন, শিল্পের উন্নয়নে সরকারি সহয়তা জরুরি। চামড়া খাতের উন্নয়নে মন্ত্রণালয়কে শুধু নির্দিষ্ট সময় নয়, সারা বছরই আন্তরিক থাকতে হবে। 

ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ বলেন, ‘অবশ্যই সরকারের কাছ থেকে আশানুরূপ রেজাল্ট পাব এবং সেটা শুধু কোরবানি আসলেই নয়। জুলাইয়ের ভেতরে উনি (বাণিজ্যমন্ত্রী) একটা রোডম্যাপ দিবেন, চামড়া শিল্পকে কীভাবে ঠিক করা যায়, কীভাবে কমপ্লায়েন্স করা যায়। আমরা আশাবাদী।’  

বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে চামড়া শিল্পের টেকসই উন্নয়নে সমন্বিত পরিকল্পনার বিকল্প নেই। উদ্যোগ বাস্তবায়নে যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট দক্ষ জনবলকে সম্পৃক্ত করার পরামর্শ বিশেষজ্ঞদের। 

লেদার ওয়ার্কিং গ্রুপের সাবেক অডিটর আফজাল হোসাইন বলেন, ‘রোগ নির্ণয়ের জন্য একটি টেকনিক্যাল টিম, রোগ সমাধানের জন্য একটি টেকনিক্যাল টিম- দেশিয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দুটোকেই অন্তর্ভুক্ত করতে হবে’ 

এছাড়া পেপার ওয়ার্কের বাইরেও বাস্তবায়নের জন্যেও টেকনিক্যাল লোকের অন্তর্ভুক্তি জরুরি বলে মনে করেন তিনি।

শিল্পের উন্নয়নে সাভার শিল্প নগরীর সিইটিপি মান উন্নয়নের পাশাপাশি চামড়া সংগ্রহ এবং সঠিক সংরক্ষণেও নজর দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের।

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর