জাতীয় সংসদ নির্বাচনের পর রোববার প্রথম কার্যদিবসে চাঙা হয়ে উঠেছে দেশের দুই শেয়ারবাজার। লেনদেন শুরুর কয়েক মিনিটেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে ১০০ পয়েন্টের বেশি।
এ ছাড়া প্রথম পাঁচ মিনিটেই অর্ধশতাধিক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার সর্বোচ্চ সীমায় পৌঁছে যায়। দুপুর ২টা পর্যন্ত ডিএসইএক্স ১৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৮৮ পয়েন্টে।
বাজার সংশ্লিষ্টদের মতে, নতুন সরকারের দ্রুত নীতিগত দিকনির্দেশনার আশায় বিনিয়োগকারীরা কেনার দিকে ঝুঁকেছেন। যদি নতুন সরকারের ঘোষিত সংস্কার দ্রুত বাস্তবায়নের ইঙ্গিত পাওয়া যায়, তবে এই ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা স্থায়ী হতে পারে।
এদিকে দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৪৫১ পয়েন্টের বেশি বেড়েছে।