দেশের শেয়ারবাজার

আড়াই বছরেও আইপিও আবেদন করেনি নতুন কোনো প্রতিষ্ঠান

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম

দেশের শেয়ারবাজারে আড়াই বছরে কোনো নতুন কোম্পানির আইপিও আবেদন জমা পড়েনি। এমনকি নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসির কাছে অনুমোদনের অপেক্ষায় নেই একটি আবেদনও। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে উদ্বেগ বাড়ছে। তবে বাজার সংশ্লিষ্টদের মতে, নিয়ন্ত্রক কাঠামো নিয়ে অনিশ্চয়তায় আইপিওতে আগ্রহ হারাচ্ছে প্রতিষ্ঠানগুলো।

বড় ও মানসম্পন্ন কোম্পানিকে পুঁজিবাজারে আনতে নানা উদ্যোগের কথা জানিয়েছিল শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি'র নতুন কমিশন। তবে ২০২৪ সালের মার্চের পর এ পর্যন্ত কোনো প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে আইপিওর আবেদন করেনি।

বাজার সংশ্লিষ্টদের মতে, আর্থিকভাবে সক্ষম কোম্পানি পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহে আগ্রহী। তবে শেয়ারের মূল্যায়ন নিয়ে অনিশ্চয়তাসহ বেশকিছু কারণে অনেক প্রতিষ্ঠানই আইপিওতে আগ্রহ হারাচ্ছে।

বাজার সংশ্লিষ্টরা আরও জানাচ্ছেন, বিএসইসি নতুন আইপিও আইন সংশোধনের পাশাপাশি ডিরেক্ট লিস্টিং বা সরাসরি তালিকাভুক্তির কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে। এই আইনি সংস্কার ও লিস্টিং প্রক্রিয়া সম্পন্ন হলে বাজারে আসতে পারে মানসম্পন্ন নতুন কোম্পানি ।

মূলধনের জন্য ব্যাংকনির্ভরতা কমিয়ে পুঁজিবাজারকে কার্যকর করতে ভালো কোম্পানিকে তালিকাভুক্তির জন্য উৎসাহ দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।

দেশের মানুষ দুষ্ট চক্রের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে, যা থেকে বের হওয়া দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। রোববার, রাজধানীতে ঢাকা ট্যাকসেস বার...
দেশের শেয়ারবাজারে আড়াই বছরে কোনো নতুন কোম্পানির আইপিও আবেদন জমা পড়েনি। এমনকি নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসির কাছে অনুমোদনের অপেক্ষায় নেই একটি আবেদনও। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে...
কারিগরি ত্রুটির কারণে বন্ধ হওয়া ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ইউনিটটির মেরামত কাজ শেষ হয়েছে। আজ রোববার দুপুর থেকে ওই ইউনিট থেকে...
দেশের বাজারে টানা চার দফা কমার পর এবার সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস। ভ্যাটসহ দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি...
ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে হত্যা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আসাদুল হকের মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর বিজিবির হাতে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফ। রোববার রাত সাড়ে ৮টায় পীরগঞ্জের...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সাক্ষাতে দেশে গ্যাস অনুসন্ধানের বিষয়টি আলোচনায় উঠে আসে। নতুন...
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘কী করে একটি দল ধর্মের নামে রাজনীতি করে, জান্নাতের টিকিট বিক্রি করে। অথচ এলাকার মানুষ এবং সমাজে নরকের আগুন...
স্যাটেলাইট ছবি বলছে—একদিকে দিল্লিতে কূটনৈতিক বন্ধুত্ব, আর অন্যদিকে অরুণাচল সীমান্তে চীনের নীরব আগ্রাসন! শুধু সামরিক ঘাঁটি নয়, স্থানীয় আদিবাসীদের হাজার বছরের পুরোনো চারণভূমিও নাকি গ্রাস করে নিচ্ছে...
লোডিং...

এলাকার খবর