দেশে মোবাইলভিত্তিক আর্থিক সেবাগুলোর ব্যবহার দ্রুত বাড়ছে। মার্চে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) খাতে লেনদেন প্রায় দুই লাখ কোটি টাকার ঘরে পৌঁছেছে। যা দেশের ডিজিটাল অর্থনীতির অগ্রগতির একটি বড় সূচক হিসেবে বিবেচিত হচ্ছে।
সর্বশেষ মার্চ মাসে এ খাতের মাধ্যমে মোট লেনদেন হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৩৪ কোটি টাকা। আগের মাস ফেব্রুয়ারিতে এই পরিমাণ ছিল ১ লাখ ৪৮ হাজার ৪৫ কোটি টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ৫০ হাজার ৯৮৯ কোটি টাকা, যা উল্লেখযোগ্য প্রবৃদ্ধির ইঙ্গিত দেয়।
বিশেষ করে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন, বেতন বিতরণ, ইউটিলিটি বিল পরিশোধ এবং মার্চেন্ট পেমেন্টে মোবাইল ব্যাংকিংয়ের ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে।
খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, নগদ অর্থের ওপর নির্ভরতা কমিয়ে ডিজিটাল লেনদেনে ঝোঁক বাড়ায় এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।