১ জুলাই থেকে লেনদেনে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর

আগামী ১ জুলাই থেকে সারা দেশে বাধ্যতামূলকভাবে চালু হচ্ছে বাংলা কিউআর। বাংলাদেশ ব্যাংক বলছে, একক কিউআর ব্যবস্থার মাধ্যমে ডিজিটাল লেনদেন হবে আরও সহজ, দ্রুত ও নিরাপদ; কমবে নগদ টাকার ব্যবহার ও প্রতারণার ঝুঁকি।

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৮:১৫ পিএম

আর্থিক লেনদেনে নগদ অর্থের ব্যবহার কমিয়ে আনতে বাংলা কিউআর কোড ব্যবহারে জোর দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ জুলাই থেকে সারা দেশে বাধ্যতামূলকভাবে চালু হচ্ছে সর্বজনীন আন্তঃলেনদেন ব্যবস্থা বাংলা কিউআর। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে আয়োজিত ক্যাম্পেইন অনুষ্ঠানে কর্মকর্তারা জানান, এর ফলে প্রতারণা কমার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হবে।

ছোট থেকে বড় সব ধরনের নগদবিহীন লেনদেন সহজ, দ্রুত ও নিরাপদে করা যাবে বাংলা কিউআর দিয়ে। এখন থেকে একজন বিক্রেতার দোকানে নগদ, বিকাশ, রকেটসহ ভিন্ন ভিন্ন কিউআর কোড রাখতে হবে না। যেকোনো গ্রাহক সহজে লেনদেনের করতে পারবেন। ফলে গ্রাহকদের নগদ টাকার ব্যবহার কমবে।

বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলা কিউআর ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে ডেপুটি গভর্নর নুরুন নাহার জানান, ক্যাশলেস লেনদেনকে সবার মধ্যে ছড়িয়ে দিতে কাজ করছেন তারা। ডিজিটাল এ পদ্ধতিতে লেনদেন বাড়লে, টাকা ছাপানোর খরচ কমার সাথে বাড়বে আর্থিক লেনদেনে স্বচ্ছতা।

ডেপুটি গভর্নর হাবিবুর রহমান জানান, ফুটপাত থেকে শুরু করে বড় বড় শপিংমলে নগদ টাকার লেনদেনের ঝুঁকি কমবে বাংলা কিউআর ব্যবহারে। এছাড়া দেশের রাজস্ব আয় বাড়বে বলেও আশা করেন তারা। তবে নিরাপত্তার বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান কর্মকর্তারা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৫ সালে ডিজিটাল লেনদেনে মোট প্রতারণার ঘটনা ৮১ হাজার ৪২৩টি। যাতে প্রায় ১০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা।

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর