মুঠোফোনের দাম বাড়তে পারে ২০-২৫ শতাংশ

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৬:৩২ পিএম

চলতি বছরের জানুয়ারিতে মুঠোফোন আমদানিতে দেওয়া অস্থায়ী ১৫ শতাংশ শুল্কছাড়ের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ জুন। নতুন সিদ্ধান্ত না এলে ১ জুলাই থেকে বাজারে আমদানি করা ফোনের দাম বাড়তে পারে।

নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে দেওয়া এক চিঠিতে মুঠোফোন আমদানিকারকদের সংগঠন মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইওবি) গত ১৮ জুন জানায়, শুল্ক সুবিধার মেয়াদ বাড়ানো না হলে আমদানি করা মুঠোফোনের ওপর করভার বাড়বে ৬৪ শতাংশের বেশি। ফলে খুচরা পর্যায়ে ফোনের দাম বাড়তে পারে ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত।

অন্যদিকে, বিশ্ববাজারে মেমোরি চিপ, মাদারবোর্ড, সিপিইউ, ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্রাংশের দাম বাড়ছে। এছাড়া অনেক ক্রেতা কম দামে ফোন কিনতে গ্রে মার্কেটের দিকে ঝুঁকতে পারেন।

মোবাইলে কল ড্রপ এবং ইন্টারনেটে ধীর গতি এখন গ্রাহকদের প্রতিদিনের অভিযোগ। গত দেড় বছরে নিয়ন্ত্রক সংস্থা- বিটিআরসিতে দেশের ৪টি মোবাইল অপারেটরের বিরুদ্ধে অভিযোগের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। সবচেয়ে বেশি...
অবৈধ আন্তর্জাতিক কল টার্মিনেশন বা ভিওআইপি কার্যক্রমে ব্যবহৃত হাজারো সিম শনাক্ত হওয়ার পর রবি আজিয়াটা, বাংলালিংক, টেলিটক ও গ্রামীণফোনকে মোট ৮ কোটি ৬৮ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে বিটিআরসি। সবচেয়ে...
বাংলাদেশে মোবাইলভিত্তিক আর্থিক সেবার লেনদেন দ্রুত বৃদ্ধি পাচ্ছে। মার্চে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) খাতে লেনদেন প্রায় ২ লাখ কোটি টাকা পৌঁছেছে। ফেব্রুয়ারি মাসের তুলনায় লেনদেন বেড়েছে...
জ্বালানি সংকটে মোবাইল নেটওয়ার্ক পরিচালনা করা চ্যালেঞ্জের মুখে পড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপ ছাড়া টেলিযোগাযোগ সেবা চালু রাখা আর সম্ভব নয় জানিয়ে সম্প্রতি...
যুদ্ধের ময়দানে নতুন এক ঘোষণা দিয়ে আলোড়ন তুলেছে ইরান। মার্কিন সেনাকে জীবিত আটক বা হত্যার ক্ষেত্রে ৩০ হাজার ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছেন ইরানের সেনাপ্রধান। আর নারীদের ক্ষেত্রে সেই পুরস্কার নাকি...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কেন্দ্রীয় কারাগারের (কেরাণীগঞ্জ) অসুস্থ এক কয়েদির মৃত্যু হয়েছে। ওই কয়েদির নাম মো. রাজন। তার বাবার নাম মৃত নুরুল ইসলাম এবং তার কয়েদি নম্বর  ৯২৩০/এ। তবে কোন...
চট্টগ্রামে অস্ত্র উদ্ধার মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  সোমবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক...
প্রযুক্তির চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন দেশে গড়ে ৩০ থেকে ৩৫টি নতুন জুয়ার সাইট খুলছে আন্তর্জাতিক অপরাধী চক্র। একটি বন্ধ হলে পরের দিনই নতুন নামে হাজির আরও পাঁচটি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে,...
লোডিং...

এলাকার খবর