আইএমএফ-এর সঙ্গে নতুন চুক্তিতে যাচ্ছে সরকার

আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর (আইএমএফ) সঙ্গে চলমান ঋণ কর্মসূচি থেকে সরে এসে নতুন একটি কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন এই কর্মসূচির আওতায় ৫০০ থেকে ৬০০ কোটি ডলার পর্যন্ত ঋণ সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে বলে জানান কর্মকর্তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং আইএমএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের মধ্যে ভার্চুয়াল বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকে বর্তমান বাস্তবতা ও বৈশ্বিক অনিশ্চয়তায় আইএমএফ-এর কিছু সংস্কার বাস্তবায়নে চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

এমন বাস্তবতায় নবনির্বাচিত সরকারের অধীনে তিন বছরের একটি নতুন কর্মসূচি নিয়ে আলোচনা হয়।