আদালতের স্থগিতাদেশ থাকলেও প্রণোদনার সুবিধা পাবেন ঋণখেলাপিরা 

আদালতের স্থগিতাদেশ থাকলেও ঋণখেলাপিরা বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা তহবিলের আওতায় ঋণসুবিধা নিতে পারবেন। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ -বিআরপিডি এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পিএম

আদালতের স্থগিতাদেশ থাকলেও ঋণখেলাপিরা বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা তহবিলের আওতায় ঋণসুবিধা নিতে পারবেন। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ -বিআরপিডি এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করতে ঘোষিত ৬০ হাজার কোটি টাকার ১৫টি প্রণোদনা কর্মসূচির বাস্তবায়ন নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জারি করা প্রজ্ঞাপনে ১৫টি প্রণোদনা স্কিমের বিবরণ দেওয়া হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো খেলাপি ঋণগ্রহীতার দায়ের করা মামলা বা রিটের পরিপ্রেক্ষিতে খেলাপি ঋণের বিষয়ে আদালত স্থগিতাদেশ দিলে ওই ঋণগ্রহীতা বাংলাদেশ ব্যাংকের ঘোষিত প্রণোদনার আওতায় ঋণ পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন।

এসব কর্মসূচির আওতায় শিল্প ও সেবা খাত, কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প -সিএমএসএমই, কৃষিভিত্তিক খাতসহ কর্মসংস্থান সৃষ্টিকারী বিভিন্ন খাতে অর্থায়নের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রি খাতে পুনঃ অর্থায়ন স্কিম, সৃজনশীল অর্থনীতি ও স্টার্টআপ খাতে অর্থায়নের স্কিমও এই ১৫টি খাতের অন্তর্ভুক্ত।

দীর্ঘ অপেক্ষার পর আগামী সপ্তাহে বাজারে ছাড়া হবে নতুন ডিজাইনের ২০ ও ৫০ টাকার নতুন নোট। তবে ১০০ টাকার নোট পুরোনো ডিজাইনেই আসছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। 
দেশের এজেন্ট ব্যাংকিং ব্যবস্থায় নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বাড়ছে। বর্তমানে এ ব্যবস্থায় খোলা মোট ব্যাংক হিসাবের প্রায় অর্ধেকই নারীদের নামে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এ...
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন -বিসিকের জামানত ছাড়া ঋণের পরিমাণ বাড়ানো হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার বিসিক ভবনে ৫১১ জন উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার ঋণ বিতরণ...
দেশের বাইরে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে কৌশলগত কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ ব্যাংকের স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্ক ফোর্স। অগ্রাধিকার দেওয়া হচ্ছে ২'শ কোটি টাকার বেশি খেলাপি ঋণ এবং বিদেশে অর্থ...
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উপকূলসহ বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত রয়েছে। টানা বৃষ্টিতে বেড়েছে মানুষের ভোগান্তি। জমিতে পানি জমায় সবজি ও ধান নিয়ে বিপাকে অনেক কৃষক। এছাড়া কাজ বন্ধ থাকায় খেটে খাওয়া অনেক...
হিমাগার না থাকায় বিপাকে দেশের সবজি উৎপাদনের অন্যতম জেলা নরসিংদীর কৃষকরা। ভালো ফলন হলেও সংরক্ষণের সুযোগ না থাকায় ন্যায্য দাম পান না তারা। এছাড়া, প্রতি বছর সার, কীটনাশকসহ কৃষি উপকরণের দাম বাড়ায়...
বাংলাদেশের এআই-নির্ভর সৃজনশীলতার নতুন সম্ভাবনা তুলে ধরা, উদীয়মান ক্রিয়েটরদের স্বীকৃতি দেওয়া এবং প্রযুক্তি ও সৃজনশীল শিল্পের মধ্যে সংযোগ তৈরির লক্ষ্যে প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ...
ইলেকট্রনিক ডিভাইস দিয়ে কৃত্রিম ডাক সৃষ্টি করে পাখি শিকার হচ্ছে। বিল-জলাশয়ে এ পদ্ধতি ব্যবহার করছে চোরা শিকারিরা। বন বিভাগ বলছে, শীতে হাজার মাইল দূর থেকে পরিযায়ী পাখি আসে বাংলাদেশে। এসময় বেড়ে যায়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর