বিশ্বব্যাংকের প্রতিবেদন

সরকারের রাজস্ব আয়ের ৯২ শতাংশই ব্যয় হচ্ছে ঋণে পরিশোধে

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পিএম

সরকারের রাজস্ব আয়ের প্রায় ৯২ শতাংশই ব্যয় হচ্ছে ঋণের আসল ও সুদ পরিশোধে। রাজস্ব আহরণে দুর্বলতা আর ঋণের বাড়তি চাপে কমছে উন্নয়ন ও সামাজিক খাতে ব্যয়ের সক্ষমতা। 

বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। 

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ঋণ-জিডিপি অনুপাত দাঁড়িয়েছে ৪০ দশমিক ৫ শতাংশ। একই সময়ে ঋণের আসল ও সুদ পরিশোধে ব্যয় হয়েছে প্রায় ৩ লাখ ৮১ হাজার কোটি টাকা, যা এনবিআরের রাজস্ব আয়ের প্রায় ৯২ শতাংশ। ফলে বিশ্বব্যাংকের মূল্যায়নে দুর্বল রাজস্ব আহরণ ও ঋণ পরিশোধের সক্ষমতা কমে যাওয়ায় বাংলাদেশের ঋণঝুঁকি নিম্ন থেকে মধ্যম পর্যায়ে উঠেছে। 

সংস্থাটির হিসাবে, ২০২৪-২৫ অর্থবছরে কর-জিডিপি অনুপাত ছিল মাত্র ৬ দশমিক ৮ শতাংশ। রাজস্ব আয় না বাড়লে ঋণনির্ভরতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলেও প্রতিবেদনে জানিয়েছে সংস্থাটি।

 

২০২৬-২৭ অর্থবছরে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় টিকা এবং মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঢেউটিন সরাসরি ক্রয় পদ্ধতিতে সংগ্রহের দুটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।
ব্যাংক খাতে খেলাপি ঋণের বোঝা আরও বাড়ল। সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। তিন মাসে বেড়েছে ২১ হাজার ১২০ কোটি টাকা। যা বিতরণ করা ঋণের ৩৩...
আদালতের স্থগিতাদেশ থাকলেও ঋণখেলাপিরা বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা তহবিলের আওতায় ঋণসুবিধা নিতে পারবেন। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ -বিআরপিডি এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি...
রাজস্ব আদায়ে দুর্বলতা, ঋণের সুদ পরিশোধ এবং জ্বালানি ভর্তুকির চাপে কমছে সরকারের উন্নয়ন ব্যয়ের সক্ষমতা। এ পরিস্থিতি থেকে উত্তরণে কর ব্যবস্থার সংস্কার, সরকারি ব্যয়ে দক্ষতা এবং জ্বালানি মূল্য সমন্বয়ের...
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে। সেখানকার কালাই উপজেলায় সপ্তদশ শতাব্দীতে খনন করা ঐতিহাসিক ‘নান্দাইল দিঘি’র...
ইউক্রেন থেকে নজর সরিয়ে মধ্যপ্রাচ্যের ওপর অতিরিক্ত মনোযোগ দিচ্ছে আমেরিকা। বিবিসিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এমন অভিযোগ করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। বৃহস্পতিবার কিয়েভে নিজ কার্যালয়ে এই...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক বাজারে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে।তিনি বলেন, দেশের মাংসের চাহিদা পূরণে...
জয়পুরহাটের পাঁচবিবিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই দেলোয়ার হোসেন (৬৭) নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ গ্রামে এ ঘটনা হয়। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর