চার বড় প্রকল্পে এডিবি ঋণ দিচ্ছে ১৪০ কোটি ডলার

বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে ১৪০ কোটি ডলারের ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। চুক্তির আওতায় মোট চারটি বড় প্রকল্পে এই ঋণ দেয়া হবে।

অর্থমন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি সই হয়। এতে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধের কারণে দেশের সামগ্রিক পরিস্থিতিতে এডিবি-র অর্থনৈতিক সাড়া দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বহুপাক্ষিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর মধ্যে এডিবির এই সহযোগিতা প্রশংসনীয় বলেও জানান অর্থমন্ত্রী।