বাংলাদেশ–আমেরিকা পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে চুক্তি সই

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পিএম

পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং এ ক্ষেত্রে সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিএনপি মিডিয়া সেলের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে সেক্রেটারি জ্যাকব হেলবার্গ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির মাধ্যমে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতার সুযোগ আরও জোরদার হবে।

পোস্টে আরও বলা হয়, ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার-সংক্রান্ত সহযোগিতার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় আজ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হলো।

বিএনপি সরকারের ১৮০ দিনের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। বাজেটে বিনিয়োগবান্ধব বেশ কিছু উদ্যোগও চোখে পড়েছে...
রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ নামে এনবিআর দুই ভাগ হবেই। আমলাদের মধ্যে যারা ব্যবসা সহজ করতে বাধা হয়ে দাঁড়াবে, তারা প্রশাসনে থাকতে পারবেন না। এমন হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে এবার প্রায় ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার বড় বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার। এ জন্য অর্থের যোগান দিতে আগামী অর্থবছরের বাজেটে আয়ের লক্ষ্য ধরা হচ্ছে প্রায় ৭ লাখ কোটি...
নির্বাচনে জয়ের পর বিএনপি সরকারের প্রথম ১০০ দিনে অর্থনীতিতে মিশ্র চিত্র দেখা গেছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো কর্মসূচি স্বল্প আয়ের মানুষের মধ্যে সাড়া ফেললেও উচ্চ মূল্যস্ফীতি ও রাজস্ব ঘাটতি বড়...
সদ্য সাবেক উপাচার্য আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা পঞ্চম দিনের মতো ক্লাস, পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট)...
১২ কেজির এলপিজি সিলিন্ডারের সরকার নির্ধারিত দাম ১ হাজার ৫৮৫ টাকা হলেও, বিক্রি হচ্ছে ২১০০ থেকে ২২০০ টাকায়। আবার, বাড়তি দামেও পাচ্ছেন না অনেক ভোক্তা। বিক্রেতাদের অভিযোগ, সরবরাহ কম থাকায় বিভিন্ন...
জাতিসংঘ অধিবেশনে কূটনৈতিক ব্যস্ততা শেষে নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের শেষ দিনেও তিনি বৈঠক করেছেন কুয়েতের ক্রাউন প্রিন্স, সৌদি আরবে পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘের মানবাধিকার...
কয়েকদিনের মাথায় আবারও বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর পাঁয়তারা করছে পরিশোধন ও সরবরাহ কোম্পানিগুলো। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অজুহাতে এরই মধ্যে সরবরাহ কমিয়ে দিয়েছে তারা। খুচরা বিক্রেতাদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর