বিশ্ববাজারে তেলের দাম আরও কমল

ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দোহা বৈঠকের দিকে নজর রেখে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। বিনিয়োগকারীদের আশা, এ আলোচনা যুদ্ধবিরতি আরও কার্যকর করতে সহায়ক হবে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক শূন্য ৩ শতাংশ বা ৭৫ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৭২ দশমিক ৪০ ডলারে নেমেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি দশমিক ৬৬ শতাংশ বা ৮৭ সেন্ট কমে ৭০ দশমিক ৩২ ডলারে নেমেছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারব বলেন, দোহার সম্ভাব্য বৈঠক থেকে ইতিবাচক ফল আসতে পারে—এমন আশায় বিনিয়োগকারীরা তেলের দাম নির্ধারণ করছেন।

তবে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।