বাজেটে নবায়নগযোগ্য জ্বালানিতে কম বরাদ্দ, সানেমের উদ্বেগ

প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ খুবই কম বলে উদ্বেগ জানিয়েছে সানেম। সংস্থাটি বলছে, বিদ্যুৎ বিভাগের মোট উন্নয়ন ব্যয়ের মাত্র আড়াই শতাংশ এ খাতে বরাদ্দ রাখা হয়েছে, যা জ্বালানি রূপান্তরের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৭:৩১ পিএম

প্রস্তাবিত বাজেটে জ্বালানি খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হলেও নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দের পরিমাণ খুবই সামান্য। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গবেষণা সংস্থা সানেম বলছে, বিদ্যুৎ বিভাগের মোট উন্নয়ন ব্যয়ের মাত্র আড়াই শতাংশ এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ব্যাটারি শিল্পে শুল্ক-সুবিধা প্রত্যাহারের পরিকল্পনা নিয়েও উদ্বেগ জানিয়েছে সানেম। 

পরিবেশবান্ধব অর্থনীতির দিকে অগ্রসর হতে এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আগামী অর্থবছরের বাজেটে বেশকিছু লক্ষ্য ঠিক করা হয়েছে। এর মধ্যে আমদানি নির্ভরতা কমাতে ২০৩০ সালের মধ্যে ২০ ভাগ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে। প্রথমবারের মতো সৌরশক্তি ও বৈদ্যুতিক যানবাহন খাতে বিশেষ শুল্ক ও কর-সুবিধা দেওয়া হয়েছে। তবে এ খাতের বরাদ্দ খুবই কম বলছে গবেষণা সংস্থা সানেম।

সানেম চেয়ারম্যান ড. বজলুল হক খন্দকার জানান, নবায়নযোগ্য জ্বালানি ও কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যকে গুরুত্ব দেয়া হলেও বাজেটে এ খাতে বরাদ্দ ও প্রণোদনা অপর্যাপ্ত। কর-সুবিধা সীমিত হওয়ায় অনেক অংশীজন বাইরে রয়ে গেছে। একই সঙ্গে কয়লা ও তেলভিত্তিক প্রকল্প সম্প্রসারণ দীর্ঘমেয়াদে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা বাড়াতে পারে। এছাড়া ব্যাটারির কাঁচামালে শুল্ক সুবিধা দ্রুত তুলে নেওয়ার পরিকল্পনা এ শিল্পের দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও বিকাশকে বাধাগ্রস্ত করতে পারে।

নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরকে বেগবান করতে বেশকিছু সুপারিশ করেছে সানেম। এজন্য এডিপিতে বরাদ্দ বাড়ানো, নবায়নগযোগ্য জ্বালানি পরিকল্পনায় বিশেষ গুরুত্ব দেয়ার পরামর্শ সংস্থাটির। পাশাপাশি, গ্যাস অনুসন্ধানে জোর দেয়ার তাগিদও দিয়েছেন গবেষকরা।

দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এবং জ্বালানি সরবরাহের অনিশ্চয়তার মধ্যে বিশ্ববাজারে আবারও অপরিশোধিত তেলের দাম বেড়েছে। সার্বিকভাবে দাম বেড়েছে দশমিক সাত দুই শতাংশের বেশি।
ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠা–নামার মধ্যে এবার সৌদি আরব ও রাশিয়া ইস্যুতে নতুন দাম নির্ধারণ হয়েছে। 
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর