যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর জ্বালানি তেল সরবরাহে বিঘ্ন ঘটার শঙ্কা বেড়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে এক শতাংশের কাছাকাছি।
মধ্যপ্রাচ্যে দ্রুত উত্তেজনা কমার আশা কমে যাওয়ায় আগের দিনের মূল্যবৃদ্ধির পরও লেনদেনের শুরুতে আবারও বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়।
অয়েলপ্রাইস ডটকমের সবশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দর ব্যারেলপ্রতি ১ দশমিক ০৪ শতাংশ বেড়ে ৯৪ ডলার ৯১ সেন্টে পৌঁছেছে।
একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলে ০ দশমিক ৫৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯০ ডলার ১২ সেন্টে দাঁড়িয়েছে।