বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল, পাম অয়েল অপরিবর্তিত 

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পিএম

লিটারে ৫ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। অপরিবর্তিত রয়েছে পাম অয়েলের মূল্য। বুধবার দুপুরে সচিবালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নতুন এ দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাজারে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ২০৪ টাকা লিটারে বিক্রি হবে। এর আগে একই পরিমাণ বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৯ টাকা। 

অর্থাৎ এক লিটারে ভোক্তাকে আগের চেয়ে ৫ টাকা বেশি গুনতে হবে। 

অন্যদিকে পাম অয়েলের দামে কোনো পরিবর্তন আনা হয়নি। 

সচিব জানান, বৈঠকে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয়, পরিবহন খড়চ বৃদ্ধি এবং দেশের বাজারে ভোজ্যতেলের বর্তমান মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এর আগে, চলতি বছরের ২৬ এপ্রিল দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা নির্ধারণ করা হয়।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর জ্বালানি তেল সরবরাহে বিঘ্ন ঘটার শঙ্কা বেড়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে এক শতাংশের কাছাকাছি।
এক হাজার কোটি টাকার বেশি অঙ্কের ঋণ খেলাপিদের জন্য ছাড় দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বড় খেলাপি গ্রাহকরা ঋণ পরিশোধে ২ বছরের বিরতিসহ ১৫ বছর মেয়াদে দেনা পুনঃতফসিলের সুযোগ...
দীর্ঘ ১১ বছর পর নতুন পে–স্কেল পাচ্ছেন প্রজাতন্ত্রের কর্মীরা। তবে এটি বাস্তবায়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে, বলছেন অর্থনীতিবিদরা। খাদ্য ও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা তাদের। চাপ সামাল...
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত তোলার জন্য আজ থেকে আবেদন গ্রহণ শুরু করছে ব্যাংকটির শাখাগুলো। আগামী ৭ সেপ্টেম্বর থেকে মূল অর্থ এককালীন তুলে নিতে পারবেন গ্রাহকরা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া দায়িত্ব সততার সঙ্গে পালন করবেন উল্লেখ করে আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘বিগত ১৮ বছরে আমি চাইলে অনেক সুযোগ–সুবিধা নিতে পারতাম। কিন্তু কোনো লোভ–লালসায় পা দিইনি।’
সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার কথা। গ্যাস দেয়া যাবে না কাভার্ড ভ্যানেও। অথচ গাজীপুর-ময়মনসিংহ রুটের বেশিরভাগ সিএনজি স্টেশন সরকারি নির্দেশ মানছে না। বন্ধ রাখার সময়ে...
লালগালিচা, বিশ্বের নামকরা নির্মাতা, আন্তর্জাতিক তারকা আর চলচ্চিত্রের বড় বড় সব নাম—সবকিছু এবার খুব কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। দেশের চলচ্চিত্রের জন্য...
সিনেমার পর্দায় তিনি নায়ক। বাস্তব জীবনে বহু মানুষের কাছে তার পরিচয় আরও আলাদা—বিপদের সময়ে পাশে দাঁড়ানো একজন মানুষ হিসেবে। এবার ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের মানুষের পাশে দাঁড়িয়েছেন বলিউড...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর