পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং এ ক্ষেত্রে সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিএনপি মিডিয়া সেলের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে সেক্রেটারি জ্যাকব হেলবার্গ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির মাধ্যমে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতার সুযোগ আরও জোরদার হবে।
পোস্টে আরও বলা হয়, ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার-সংক্রান্ত সহযোগিতার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় আজ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হলো।