সরকারের ১৮০ দিনের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে নানা উদ্যোগ 

বিএনপি সরকারের ১৮০ দিনের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। বাজেটে বিনিয়োগবান্ধব বেশ কিছু উদ্যোগও চোখে পড়েছে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের। 

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৬:১৬ পিএম

বিএনপি সরকারের ১৮০ দিনের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। বাজেটে বিনিয়োগবান্ধব বেশ কিছু উদ্যোগও চোখে পড়েছে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের। তবে অর্থনীতির চাকা সচল রাখতে বিদ্যুৎ-জ্বালানি, রাজস্ব বোর্ড ও ব্যাংকসহ বিভিন্ন খাতে গভীর সংস্কার জরুরি বলে মনে করছেন।

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ায় ক্ষতিগ্রস্ত হয় ব্যবসা-বিনিয়োগ ও কর্মসংস্থান। শত শত কারখানা বন্ধে চাকরি হারায় লাখো শ্রমিক। নির্বাচনি ইশতেহার অনুযায়ী ১৮০ দিনের কর্মসূচি নেয় বিএনপির সরকার। গুরুত্ব পায় মূল্যস্ফীতি মোকাবিলায় নিম্ন আয়ের মানুষের সুরক্ষা, খাল খনন, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ। 

সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, ‘এটা খুব ভালো উদ্যোগ যে যারা দরিদ্র তাদের আড়াই হাজার করে টাকা দেওয়া হচ্ছে। এবং এই বাজেটে আর্থিক যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে যেমন– নিত্যপণ্যে করছাড়, কিংবা ব্যবসা সহজীকরণের প্রণোদনা বিনিয়োগকেন্দ্রীক।’ 

ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্সের সভাপতি রুপালী হক চৌধুরী বলেন, ‘অর্থনীতি সচল রাখতে বিডা, এনবিআর সম্মিলিতভাবে কার্যকরী ভূমিকা রাখতে পারলে এফডিআইকে আনা সম্ভব।’ 

বিসিআই সভাপতি আনোয়ার উল-আলম চৌধুরী জানান, অর্থনীতির পুনরুদ্ধার, পুনর্বাসন ও পুনর্গঠন, ৩ কৌশলে হাঁটলেও শুরু থেকেই সরকার বিদ্যুৎ-জ্বালানি খাতের সংকটে পড়েছে। এতে জনজীবনে যেমন ভোগান্তি বেড়েছে তেমনি কমেছে শিল্প উৎপাদন।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন, সংকট এসেছে উত্তরাধিকারভাবেই। উত্তরণে আরও এলএনজি টার্মিনাল স্থাপন, গ্যাসকূপ খননসহ নানামুখী পদক্ষেপ নিচ্ছে সরকার। জ্বালানির আমদানি নির্ভরতা কমাতে ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য বাস্তবায়নে বাজেটে দেওয়া হয়েছে করছাড়।

 

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি এসেছে। তবে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শসা। গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর