অর্থনীতিকে সম্প্রসারিত করতে টেকসই কর্মসংস্থান সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা 

আপডেট : ২৮ জুন ২০২৬, ০২:০০ পিএম

সংকুচিত অর্থনীতিকে সম্প্রসারিত করতে হলে উৎপাদনমুখী বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি টেকসই কর্মসংস্থান সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে জাতীয় বাজেট বিষয়ক এক নীতি সংলাপ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতীয় বাজেটে শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়ন তরুণদের জন্য কী সুযোগ তৈরি হচ্ছে, তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে অনুষ্ঠিত হয় সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি (সিবিপি) আয়োজিত নীতি সংলাপ।

সেমিনারে এবারের জাতীয় বাজেটে শিক্ষা, কর্মসংস্থান এবং উদ্যোক্তা উন্নয়নের সুযোগ আরও বিস্তৃত করার দাবি তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ সময় সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির চেয়ারম্যান অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা, স্বাস্থ্য, গবেষণা ও উদ্ভাবন খাতে বাজেট বরাদ্দ আরও বাড়ানো প্রয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা গড়ে তোলাকে এবারের জাতীয় বাজেটের অন্যতম অগ্রাধিকার দেওয়া হয়েছে। শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বলেও জানান তিনি।

গবেষণাভিত্তিক শিক্ষা, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বৈষম্যহীন অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলেও জানান রাশেদ আল মাহমুদ তিতুমীর।

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে দিলে ইউনিটপ্রতি সাড়ে ১০ টাকা পাওয়া যাবে জানিয়ে প্রণোদনা ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার এই প্রণোদনা ঘোষণা করে জ্বালানি বিভাগ।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বিশ্ববাজার থেকে প্রায় দ্বিগুণ দামে এলএনজি কিনতে হচ্ছে। এতে বেড়েছে ভর্তুকির চাপ ও গ্যাস সংকট। অর্থবছরের ২ মাসের কম সময়েই এ খাতে ভর্তুকি ছাড়িয়েছে ৫ হাজার কোটি টাকা।...
অর্থবছরের সময়সূচিতে বড় পরিবর্তন এনেছে সরকার। এতে অর্থবছরের শুরুতেই এপ্রিল থেকে অবকাঠামো প্রকল্পের কাজ শুরু করা যাবে। অর্থনীতিবিদদের মতে, বর্ষার আগেই উন্নয়নকাজ শেষ করতে পারলে, কমবে অর্থের অপচয়। তবে...
বিএনপি সরকারের ১৮০ দিনের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। বাজেটে বিনিয়োগবান্ধব বেশ কিছু উদ্যোগও চোখে পড়েছে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর