চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল পরিচালনার জন্য আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি স্বাক্ষর হয়েছে। দেশের স্বার্থ নিশ্চিত করেই টার্মিনাল বিদেশি হ্যান্ডেলিং এ দেওয়া হচ্ছে। এতে ব্যবস্থাপনার সময় কম লাগবে বলে জানিয়েছে নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশ অডিটোরিয়ামে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়।
এসময় নৌ পরিবহন মন্ত্রী জানান, আগে জাহাজ থেকে কনটেইনার খালাস করতে আড়াই দিন লাগত, এখন ১ দিন কমে আসবে। এতে বছরে ১.১ বিলিয়ন ডলার বেশি আয় করা যাবে।
অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এসা কাজিমসহ উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বন্দরের প্রায় ৪০ শতাংশ কনটেইনার হ্যান্ডলিং হয়ে থাকে নিউমুরিং টার্মিনাল দিয়ে।