একনেক সভা 

প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪১ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পে ৪১ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। যার মধ্যে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের জন্য ল্যাপটপসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রাখা হয়েছে। 

আজ বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় মোট ১৩ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। 

একনেক সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি সাংবাদিকদের জানান, পাস হওয়া ১৩টি প্রকল্পে ব্যয় হবে ৫৮ হাজার কোটি টাকা। 

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি আরও জানান, একনেক সভায় মোট ১৭টি প্রকল্প উপস্থাপন করা হয়। আরও যাচাই–বাছাই করতে ৪টি প্রকল্প ফেরত পাঠানো হয়েছে। 

জোনায়েদ সাকি জানান, তিতাস গ্যাসক্ষেত্রে দুটি গ্যাসকূপ খনন প্রকল্পও অনুমোদন পেয়েছে। এ জন্য ৫৯২ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। 

প্রতিমন্ত্রী জানান, চলতি অর্থবছরের মধ্যে মোট ৩০টি গ্যাস কূপ খনন করতে চায় সরকার। এছাড়া গ্যাস গ্রিড সঞ্চালন লাইন জোরদার করার নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। এছাড়া পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে ২ প্রকল্প নেওয়া হয়েছে।