বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এ প্রকল্পের প্রদর্শনী দেখেন প্রধানমন্ত্রী।
প্রায় ১০ বছর ধরে এ গবেষণা চলছে। বর্জ্য থেকে ৫৫ শতাংশ পর্যন্ত জৈব-অপরিশোধিত তেল বা বায়োক্রুড উৎপাদন সম্ভব হয়েছে গবেষণাগারে। পাশাপাশি ডিজেলসমৃদ্ধ বায়োক্রুড উৎপাদনেও সাফল্য এসেছে বলে প্রধানমন্ত্রীকে জানান গবেষকেরা।
পরের ধাপে প্রতিদিন ১ থেকে ৩ টন বর্জ্য প্রক্রিয়াকরণে সক্ষম একটি পাইলট প্ল্যান্ট স্থাপন প্রয়োজন। এর মাধ্যমে প্রযুক্তির কার্যকারিতা, উৎপাদন ব্যয় এবং বাণিজ্যিক সম্ভাবনা যাচাই করা হবে। এতে খরচ হবে আনুমানিক ১০০ থেকে ১২০ কোটি টাকা।


