রামপালে হচ্ছে বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র,  একনেকে প্রকল্প অনুমোদন

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পিএম

দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে রামপালে। এজন্য আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। বুধবার একনেক সভাশেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। 

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘সড়ক তৈরির পর ৩ বছরের মধ্যে গুণগত মান নষ্ট হলে, ঠিকাদারকে দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’ 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় অনুমোদন দেওয়া হয় নতুন ১০টি ও সংশোধিত ০২টি এবং মেয়াদ বৃদ্ধির ০১ প্রকল্প। এসব প্রকল্পে ব্যয় হবে ১৬ হাজার ২০৭ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি  টাকা, বাকিটা প্রকল্প ঋণ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন।

পরে এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে ২০ ভাগ বিদ্যুৎ নবায়নযোগ্য খাত থেকে ব্যবহারের লক্ষ্য সরকারের। এর ধারাবাহিকতায় প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে রামপালে ৪৪২ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আরেকটি সম্পুরক প্রকল্পে যুক্ত হবে ব্যাটারি স্টোরেজ। 

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, ‘কয়লা বিদ্যুৎ প্রকল্প না করে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ নেওয়া হয়েছে। ৪৪২ মেগাওয়াটের প্রকল্প। কিন্তু এটা তো গ্রিড লাইনে যাওয়ার কথা। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে, স্টোরেজ ক্যাপাসিটি বাড়াতে। এরজন্য ব্যাটারি ক্যাপাসিটি রাখা হবে। প্রথমে এটা চার ঘণ্টা ব্যাকাপের ছিল, আজকের একনেক বৈঠকে ৮ ঘণ্টার ব্যাটারি ব্যাকাপ রেখে প্রকল্প অনুমোদন করা হয়েছে।’

সভায় বাংলাদেশ রেলওয়ের জন্য ৩০ টি মিটারগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ কিনতে ২৭৬৯ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। রেলকে যুগের চাহিদায় উন্নত করতে ও  রাস্তাঘাট নির্মানেও গুণগত মান বজায় রাখার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। 

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, ‘রেলের ৩০টি মিটার গ্যাজ লোকোমেটিভ কেনার প্রকল্প আজকে অনুমোদিত হয়েছে। এই প্রকল্পের মোট ব্যায় ২ হাজার ৭৬৯ কোটি টাকা।’  

একনেক সভায় অনুমোদিত ১৩টি প্রকল্পের মধ্যে আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন ৫টি অঞ্চলের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ অন্যান্য নতুন ও সংশোধনী প্রকল্প।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের দ্বিতীয় চালানের ইউরেনিয়াম নিয়ে বিশেষ কার্গো বিমান রাশিয়া থেকে ঢাকায় পৌঁছেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কার্গো বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক...
ব্যাংক ও আর্থিক খাত সংস্কারসহ নতুন ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।  এগুলোর বাস্তবায়নে ব্যয় হবে ১৫ হাজার ৮২৩ কোটি টাকা। 
রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য জ্বালানি ইউরেনিয়ামের চালান সামনের মাসের প্রথম সপ্তাহে রাশিয়া থেকে বিকল্প পথে দেশে আসবে। বিদ্যুৎ কেন্দ্রটির ঊর্ধ্বতন কর্মকর্তা রোববার রাতে...
৪০ হাজার টন লাইমস্টোন কিনতে দরপত্র আহ্বান করে পটুয়াখালীর আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র। কিন্তু সন্ত্রাসীদের বাধার মুখে দরপত্রের শিডিউল ড্রপবক্সে ফেলতে পারেনি বেশিরভাগ প্রতিষ্ঠান। ঘটনার সত্যতা...
ঢাকায় দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি) নলেজ কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধন হয়েছে। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি ৫০০ জনের বেশি জলবায়ু বিশেষজ্ঞ, নীতিনির্ধারক,...
বেশির ভাগ দেশে গণতন্ত্র পিছু হটছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর এবং সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ। বুধবার...
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
দেশ ও জাতির প্রশ্নে বিএনপি কোনোদিন মাথা নত করবে না, প্রয়োজনে শেষ পর্যন্ত লড়াই করে যাবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর