সোনার দাম আরও বাড়াল বাজুস

একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম। এবার প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

আজ সকাল ১০টা থেকেই নতুন দর কার্যকর হয়েছে। 

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় মূল্য সমন্বয় করা হয়েছে। 

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা। 

সোনার দামে বড় লাফ দিলেও বাজারে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৯৯ টাকা।