সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনা কমিটি গঠিত

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম

সরকারি কর্মচারীদের বেতন গ্রেড ও ভাতা নির্ধারণ, পরিবর্ধন ও পরিমার্জনের বিষয় পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি গঠন করেছে সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে আরও চারজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী রয়েছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ প্রকাশিত গেজেটে উল্লেখ করা হয়েছে, কমিটির অন্য সদস্যরা হলেন— স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।

কমিটিকে বেতনস্কেলের বিভিন্ন অসংগতি নিয়ে পাওয়া অভিযোগ পর্যালোচনা করে সেগুলো নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় সুপারিশ দিতে বলা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে বেতন গ্রেড উন্নীতকরণ, অবনমন ও সামঞ্জস্য বিধানের বিষয়েও সুপারিশ করবে কমিটি।

এছাড়া, ভবিষ্যতে ঝুঁকিভাতা ও অন্যান্য ভাতা নতুন করে চালু করা, ভাতার হার হ্রাস বা বৃদ্ধি এবং এ-সংক্রান্ত অন্যান্য বিষয় পর্যালোচনা করে সুপারিশের দায়িত্ব দেওয়া হয়েছে কমিটিকে।

কমিটিকে সহায়তা করবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিবরা। প্রয়োজনে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে। অর্থ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম। এবার প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 
চলতি সপ্তাহে টানা দুই দফায় স্বর্ণের দাম বেড়েছে সাড়ে ৬ হাজার টাকা। আজ বুধবার প্রতি ভরি স্বর্ণে ৩ হাজার ৩২৪ টাকা বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
দেশের কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি থাকলেও, সেই সুযোগকে পুরোপুরি উৎপাদনশীল কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। অন্যদিকে কর্মসংস্থানের অভাবে ৮৪ শতাংশ মানুষ কাজ করে অপ্রাতিষ্ঠানিক খাতে, যার ৪৪ শতাংশ স্নাতক...
মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনে ৬৭০টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক উৎপাদন। এমন পরিস্থিতিতে প্রতিযোগী দেশগুলোর কাছে ক্রয়াদেশ চলে যাওয়ার আশঙ্কা...
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হচ্ছে। অনলাইনে আবেদন করা যাবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আজ বৃহস্পতিবার...
আগামী ডিসেম্বর মাসে মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর প্রথম কয়েকটি ফ্লাইট চালু করার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বাংলাদেশের সেই অপেক্ষা পূরণের মিশন শুরু হচ্ছে আজ থেকে। জাতীয় স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ৮টায় ভুটানের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। এ ম্যাচের একাদশে জায়গা পেয়েছেন জামাল ভূঁইয়া, সাদ উদ্দীন, ফয়সাল...
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ কথা জানান।
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর