শিক্ষায় শিথিল

বিদেশে চিকিৎসায় ডলার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

চিকিৎসার জন্য বিদেশে বাংলাদেশিদের জন্য ডলার খরচের সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে এখন থেকে চিকিৎসার জন্য জনপ্রতি ৩০ হাজার ডলার দেশের বাইরে খরচ করতে পারবেন বাংলাদেশিরা।

এর আগে, এই খরচের সীমা ১৫ হাজার ডলার ছিল। এর বেশি ডলার দেশের বাইরে নিতে হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগত। 

এদিকে, একই প্রজ্ঞাপনে বিদেশে শিক্ষা খরচ নেওয়ার নিয়ম শিথিল করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের পড়াশোনার খরচের জন্য ডলার নিতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগবে না। 

পাশাপাশি পেশাগত কোর্সের খরচের জন্য ডলার নিতেও পূর্বানুমোদন লাগবে না।