রিজার্ভ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ১২ কোটি ডলার বিক্রি

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম

বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার অর্থাৎ ১২ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার নিলাম প্রক্রিয়ার মাধ্যমে এ ডলার বিক্রি করা হয়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে নিলামের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ১০০ মিলিয়ন ডলার বিক্রির প্রস্তাব করলেও, বাজারে বেশি চাহিদার কারণে অতিরিক্ত ২০ মিলিয়ন ডলার বিক্রি করা হয়।

সরকারি লেটার অফ ক্রেডিট - এলসি পেমেন্টের চাপ বাড়ার ফলে ডলারের চাহিদা বেশি থাকায় এ অর্থ বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক ডলার প্রতি ১২৪ দশমিক তিন শূন্য থেকে ১২৪ দশমিক তিন পাঁচ টাকা দরে ​​বিক্রি করেছে। বুধবার বাংলাদেশ ব্যাংক নিলামের আয়োজন করলেও বিনিময় হার বেড়ে যাওয়ায় সেই প্রস্তাব প্রত্যাহার করা হয়।  

সরকারি কর্মচারীদের বেতন গ্রেড ও ভাতা নির্ধারণ, পরিবর্ধন ও পরিমার্জনের বিষয় পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি গঠন করেছে সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য...
অনলাইন পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান ডিজি ই-পে সার্ভিসেসকে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ-এনপিএসবি থেকে বিচ্ছিন্ন করেছে বাংলাদেশ ব্যাংক। নিরাপত্তা ঝুঁকি এবং ভারত থেকে সার্ভারে প্রবেশের অভিযোগে...
দেশের মুদ্রাবাজারে আবারও ঊর্ধ্বমুখী ডলারের দাম। এক মাসের ব্যবধানে টাকার বিপরীতে ডলারের দর বেড়েছে দুই টাকা পর্যন্ত। এতে বাড়তি চাপে পড়ছেন আমদানিকারকরা। বাংলাদেশ ব্যাংক বলছে, খোলা বাজারে ডলারের দামে...
চলতি সপ্তাহে টানা দুই দফায় স্বর্ণের দাম বেড়েছে সাড়ে ৬ হাজার টাকা। আজ বুধবার প্রতি ভরি স্বর্ণে ৩ হাজার ৩২৪ টাকা বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সম্ভাবনা, ব্যবহার ও ব্যবসায়িক প্রয়োগ বিষয়ে রাজধানীতে শুরু হলো ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’। আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে...
অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন ‘আমরা নারী’ এবং বিশেষায়িত চক্ষু চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ‘এরিস্টো আই হাসপাতাল’–এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
তবে তর্কযোগ্যভাবে পর্তুগালের ইতিহাসের সেরা খেলোয়াড়কে এমন তিক্ততায় বিদায় দিতে চায় না পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। রোনালদোর সম্মানে বিশেষ বিদায়ী সংবর্ধনা আয়োজন করতে যাচ্ছে দেশটির ফুটবলের...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দলের পরাজয় ইরানের সঙ্গে যুদ্ধের অবসান বা উত্তেজনা প্রশমনের দিকে পরিস্থিতিকে এগিয়ে নিতে পারে কি না, ব্যবসায়ীরা তা নিয়ে সন্দেহে আছেন।...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর