জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ পাবেন তরুণ উদ্যোক্তারা

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম

চাকরির পেছনে না ছুটে নিজেরাই কর্মসংস্থান তৈরি করবেন তরুণরা । এমন লক্ষ্য নিয়ে নতুন উদ্যোগ কর্মসূচি নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় তরুণ উদ্যোক্তাদের ঋণের পাশাপাশি দেয়া হবে অনুদানও। নির্বাচিত একজন উদ্যোক্তা পাবেন সর্বোচ্চ ২০ লাখ টাকা। রোববার থেকে মানিকগঞ্জ জেলার সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা বাছাইয়ের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে।

চাকরির বাজারে প্রতিদিনই প্রতিযোগিতা বাড়ছে, অন্যদিকে বাড়ছে শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের চ্যালেঞ্জ। এমন বাস্তবতায় চাকরিপ্রার্থী নয়, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিশেষ কর্মসূচি নিয়েছে বাংলাদেশ ব্যাংক। যার নাম উদ্যোগ।

এই কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে দেশের আটটি জেলার ৬৪টি উপজেলায় উদ্যোক্তা খুঁজছে কেন্দ্রীয় ব্যাংক। এরই অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে মানিকগঞ্জ জেলার তরুণ উদ্যোক্তাদের সাক্ষাৎকার ও ব্যবসায়িক পরিকল্পনা মূল্যায়ন করেন দেশের স্বনামধন্য উদ্যোক্তারা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘এ প্রকল্পের আওতায় দেশের প্রত্যেক উপজেলা থেকে ১০ জন উদ্যোক্তা বাছাই করবে কেন্দ্রীয় ব্যাংক, যাদের বিনা জামানতে ঋণ দেয়া হবে ২০ লাখ টাকা ঋণ। এর মধ্যে এই ঋণের অর্ধেক পরিশোধ করলেই বাকি ১০ লাখ মিলবে অনুদান হিসেবে। প্রতিটি প্রক্রিয়া স্বচ্ছতার সাথে যাচাই-বাছাই করা হবে।’

ইতিমধ্যে দেশের ৮ উপজেলা থেকে আবেদন পড়েছে ১৮ হাজার ৬৪৪টি। বাকি ৫৬ জেলায় পহেলা নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

আমদানি পণ্যের ব্যয় পরিশোধে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন-আকুর আমদানি বিল বাবদ ১৬৪ কোটি ২৪ লাখ ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে।
অনলাইন পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান ডিজি ই-পে সার্ভিসেসকে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ-এনপিএসবি থেকে বিচ্ছিন্ন করেছে বাংলাদেশ ব্যাংক। নিরাপত্তা ঝুঁকি এবং ভারত থেকে সার্ভারে প্রবেশের অভিযোগে...
নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন দিতে ব্যাংক থেকে বাড়তি ঋণ নিচ্ছে সরকার। ডাকা হয়েছে ট্রেজারি বন্ডের নিলামও। এটাকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই দেখছে কেন্দ্রীয় ব্যাংক। তবে অর্থনীতিবিদদের...
টানা ৩ দিন বন্ধ রাখার পর রোববার সকাল ৮টা থেকে আবার চালু করা হয়েছে বাংলাদেশ ব‍্যাংকের ওয়েবসাইট। আজ সকালে বাংলাদেশ ব্যাংকের থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ মেডিকেল সাপোর্ট নিশ্চিত করার দায়িত্ব পেয়েছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড় ও দর্শকদের জরুরি...
অতীতে অসত্য তথ্য প্রবাহের কারণে মানুষের অনাস্থা তৈরি হয়েছে। তাই তথ্যের স্বচ্ছতা নিয়ে জনগণ যেন প্রশ্ন তুলতে না পারে, সে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। রোববার রাজধানীতে পরিসংখ্যান দিবসের আলোচনায়...
নরসিংদীর শিবপুরে একাধিক বিড়ি কারখানায় অভিযান চালিয়ে বিপুল নকল ব্যান্ডরোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুজনকে আটক করা হয়েছে। রোববার দুপুরে শিবপুর উপজেলার কামরাবো বাজারে এ অভিযান পরিচালনা করা হয়...
সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকারের ঘটনায় বিষ বিক্রেতাসহ এ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার  অভিযান চালিয়ে সুন্দরবনের ছোট জোংড়া খাল থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।  
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর