পোশাক শ্রমিকদের ওভারটাইমে নতুন শর্ত, ৭ নির্দেশনা জারি

দেশের পোশাক শিল্পে কর্মঘণ্টা ও অতিরিক্ত কাজের বিষয়ে ৭টি নতুন নির্দেশনা জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন-বিকেএমইএ-এর সদস্য প্রতিষ্ঠানের জন্য বিশেষ অব্যাহতি দিয়ে জারি করা হয়েছে প্রজ্ঞাপনে।

অতিরিক্ত কর্মঘণ্টা, শ্রমিকের সম্মতি, ওভারটাইমের মজুরি এবং সাপ্তাহিক ছুটিসহ বেশ কয়েকটি বিষয়ে শর্ত নির্ধারণ করা হয়েছে। 

প্রজ্ঞপনে বলা হয়েছে, শ্রমিকের সম্মতি ছাড়া চার ঘণ্টার বেশি অতিরিক্ত সময় কাজ করানো যাবে না। অতিরিক্ত কাজের জন্য স্বাভাবিক মজুরির দ্বিগুণ হারে পারিশ্রমিক দিতে হবে। 

এতে নিয়মিত সাপ্তাহিক ছুটি দেওয়ার বিষয়টিও বাধ্যতামূলক করা হয়েছে।  

বিকেএমইএর সদস্য প্রতিষ্ঠানগুলোকে ১৭ অক্টোবর ২০২৬ থেকে ছয় মাসের জন্য শ্রম আইনের কয়েকটি ধারায় এ বিশেষ অব্যাহতি দেওয়া হয়েছে।