তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা। আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শেষে এ কথা জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
অন্যদিকে মালিকপক্ষ কোনো প্রস্তাব দেয়নি। তারা সময় চেয়েছে এক সপ্তাহ।
বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, মালিকপক্ষকে আগামী চার কর্মদিবসের মধ্যে প্রস্তাব দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রস্তাব দিতে ব্যর্থ হলে মজুরি বোর্ড নিজেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
বৈঠক শুরুর আগে পোশাকশিল্পের শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার ১৩১ টাকা নির্ধারণের দাবি জানায় শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোট। তারা বলেন, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, শিল্পের সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতামূলক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা জরুরি।
তবে মালিকপক্ষের প্রস্তাব এখনো চূড়ান্ত না হওয়ায় আজ তারা প্রস্তাব জমা দেবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
এর আগে, গত ৪ নভেম্বর অনুষ্ঠিত প্রথম সভায় উভয় পক্ষকে নিজ নিজ প্রস্তাব প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছিল।
গত ১ নভেম্বর সরকার পোশাক শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের এই বোর্ড গঠন করে।


