শ্রমিক আন্দোলনে অর্থায়ন

জব্দ হচ্ছে দুই শতাধিক ব্যক্তি–প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব, তালিকায় যাদের নাম

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০২:২৯ পিএম

পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী, এমপি ও ব্যবসায়ীসহ দুই শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এরই মধ্যে তাদের ব্যাংক হিসাব জব্দ করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।

পোশাক শ্রমিকদের মজুরি কাঠামো কার্যকর হচ্ছে ১ ডিসেম্বর। জানুয়ারিতেই শ্রমিকরা পাবেন বর্ধিত বেতন। তবে টানা কয়েকদিনের শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ উঠেছে। এ প্রেক্ষোপটে আন্দোলনে সহিংসতার জন্য অর্থ ও জনবল দিয়ে সহায়তার অভিযোগে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও ব্যবসায়ীসহ দুই শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে এনবিআর।

সংস্থাটির সূত্র জানিয়েছে, ১২টি ব্যবসায়ী গ্রুপের মালিক আন্দোলনে অর্থায়ন করছেন। এ তালিকায় রয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও সিপাল গ্রুপের এমডি টিপু মুনশি, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রেনেসাঁ গ্রুপের মালিক শাহরিয়ার আলম, সাবেক জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং হামিদ গ্রুপের চেয়ারম্যান নসরুল হামিদ বিপু, এনভয় গ্রুপের এমডি ও সাবেক এমপি সালাম মুর্শেদী, সাবেক এমপি ইলিয়াস মোল্লার নাম। 

তবে তালিকার অনেকের ব্যাংক হিসাবই ৫ আগস্টের পর বিভিন্ন মামলায় জব্দ করা হয়। তাদের কেউ কারাগারে, আবার কেউ বিদেশে পলাতক। 

দেশের মুদ্রাবাজারে আবারও ঊর্ধ্বমুখী ডলারের দাম। এক মাসের ব্যবধানে টাকার বিপরীতে ডলারের দর বেড়েছে দুই টাকা পর্যন্ত। এতে বাড়তি চাপে পড়ছেন আমদানিকারকরা। বাংলাদেশ ব্যাংক বলছে, খোলা বাজারে ডলারের দামে...
নির্দিষ্ট সময় সীমার মধ্যেই গঠিত মজুরি বোর্ড শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি–বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। আজ মঙ্গলবার রাতে...
নানা বাধার পরও গার্মেন্টস পণ্যের রপ্তানি বাড়ছে। তবে প্রতিযোগী দেশগুলোর তুলনায় শ্রমিকদের ন্যূনতম মজুরিতে পিছিয়ে বাংলাদেশ। তারপরও ৩০ হাজার টাকা করার দাবি কতটা যৌক্তিক তা পর্যালোচনা করা উচিত বলে মনে...
মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনে ৬৭০টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক উৎপাদন। এমন পরিস্থিতিতে প্রতিযোগী দেশগুলোর কাছে ক্রয়াদেশ চলে যাওয়ার আশঙ্কা...
রাজধানীর উত্তরার জসীমউদ্দীন রোড এলাকায় একটি দ্রুতগামী কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিন পরই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরী মণি। তবে জামিন শুনানি শেষে আদালত চত্বর ছাড়ার সময় নতুন বিতর্কে জড়িয়েছেন তিনি। এক ব্যক্তির...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মোংলা বন্দরের আধুনিকায়ন ও সুযোগ-সুবিধা সম্প্রসারণ করা হলে এটি দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের জন্য একটি সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাবে পরিণত হবে।
চলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক থেকে দুটি লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর