শ্রম আইন মেনে সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা না হলে ১৫ নভেম্বর থেকে কারখানা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা। শনিবার বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। জানান, শ্রমিক অসন্তোষের কারণে এরই মধ্যে বন্ধ রাখতে হয়েছে ৪৭টি পোশাক কারখানা।
মুজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন ও সহিংসতায় অস্থিরতা বিরাজ করছে পোশাক শিল্পে। মজুরি বোর্ড গঠন করার পরও পরিস্থিতি শান্ত হয়নি। এমন পরিস্থিতে সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে বিজিএমইএ ও বিকেএমইএ।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘তিন সপ্তাহ ধরে শিল্পাঞ্চলগুলোতে চলছে বিক্ষোভ। ১৪৭টি কারখানায় উৎপাদন বন্ধ। একটি মহল তৈরি পোশাক খাতে বিশৃঙ্খলা করে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করছে।’
পোশাকশিল্পে এ ধরনের অস্থিরতা অব্যাহত থাকলে মজুরি বোর্ডে আলোচনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে বলে মনে করেন মালিকরা। তারপরও মজুরি মজুরি বৃদ্ধির প্রস্তাব উপস্থাপন করবেন তারা।
১৬ নভেম্বর মজুরি বোর্ডের তৃতীয় সভায় পোশাক মালিকরা অংশ নিবেন বলেও জানায় বিজিএমইএ।