পোশাক খাতের মজুরি নির্ধারণে তৃতীয় সভা ২৩ নভেম্বর

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে তৃতীয় সভা ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শ্রম মন্ত্রণালয়। ওই দিন সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হবে। এতে বোর্ডের চেয়ারম্যানের সভাপতিত্বে করবেন। 

আজ মঙ্গলবার সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

তবে বেতন বৃদ্ধির বিষয়ে মালিকপক্ষের অযথা কালক্ষেপণ পরিস্থিতিতে ঘোলাটে করেছে, অভিযোগ শ্রমিক নেতাদের।

তাই মজুরি বোর্ডের তৃতীয় সভায় চুড়ান্ত মজুরি নির্ধারণের দাবি তাদের। 

এর আগে, সোমবার এ সভা স্থগিত ঘোষণার প্রতিবাদে নিম্নতম মজুরি বোর্ডের সামনে কর্মসূচি পালন করে শ্রমিক সংগঠনের নেতারা। 

এর আগে, গত ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাবে মাসিক নিম্নতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি জানায়। 

অন্যদিকে, মালিকপক্ষকে প্রস্তাব জমা দিতে চার দিন সময় দেওয়া হয়েছিল।