ব্যাংক খাতে খেলাপি ঋণ আরও বেড়েছে 

ব্যাংক খাতে খেলাপি ঋণের বোঝা আরও বাড়ল। সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। তিন মাসে বেড়েছে ২১ হাজার ১২০ কোটি টাকা। যা বিতরণ করা ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ। 

বাংলাদেশ ব্যাংক বলছে, এর আগে গত জুন শেষে খেলাপি ঋণ ছিল ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা। যা মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। তবে সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়ে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। 

জুনের তুলনায় তিন মাসে বেড়েছে ২১ হাজার ১২০ কোটি টাকা। 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসের খান জানিয়েছেন, মূলত সুদ যুক্ত হওয়ায় খেলাপি ঋণ বেড়েছে। খেলাপি কমাতে এক্সিট সুবিধা, বিশেষ পুনঃতফসিল সহ নানা ধরনের নীতি সহায়তা দেওয়া হয়েছে। তবে সামনে খেলাপি ঋণ কমে আসবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।