সচল হলো সঞ্চয় অধিদপ্তরের ডাউন থাকা সার্ভার 

কারিগরি ত্রুটির কারণে সাময়িক বন্ধ থাকার পর জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সার্ভার পুনরায় পুরোপুরি সচল হয়েছে। সংশ্লিষ্ট কারিগরি দল রোববার সকালে ত্রুটি শনাক্তের পর তা সমাধান করতে সক্ষম হয়। 

 
আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পিএম

কারিগরি ত্রুটির কারণে সাময়িক বন্ধ থাকার পর জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সার্ভার পুনরায় পুরোপুরি সচল হয়েছে। সংশ্লিষ্ট কারিগরি দল রোববার সকালে ত্রুটি শনাক্তের পর তা সমাধান করতে সক্ষম হয়।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সার্ভার ডাউন থাকায় প্রায় এক সপ্তাহ ধরে সেবা কার্যক্রমে সাময়িক বিঘ্ন হচ্ছিল। নতুন করে সঞ্চয়পত্র কেনা, পুরনো স্কিমের মুনাফা উত্তোলন, এমনকি আয়কর রিটার্ন জমার জন্য প্রয়োজনীয় উৎসে কর কর্তনের প্রত্যয়নপত্রও মিলছিল না। 

সার্ভার জটিলতায় ভোগান্তিতে পড়েন গ্রাহক ও করদাতারা। সঞ্চয়পত্রের সার্ভার সমস্যার কারণে আটকে আছে অনেকের মুনাফার টাকা।

সার্ভারটি ডাউন থাকার বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট গোলাম মোস্তফা জানান, সার্ভারে সাময়িক সমস্যা তৈরি হয়েছিল। তবে দ্রুততম সময়ের মধ্যে তা সমাধান করা হয়েছে।

 

 

 

 

 
 

বিশ্ববাজারে টানা দরপতনের প্রভাব পড়েছে দেশের সোনার বাজারেও। গত ১০ মাসে দেশের বাজারে দাম প্রায় ৩৫ শতাংশ কমে ২ লাখের নিচে নামল সোনার ভরি। চলতি মাসেই ৯ দফা কমেছে দাম। মূলত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয়...
রাজনৈতিক অস্থিরতা ও শাসন ব্যবস্থায় বারবার পরিবর্তন দেশের উন্নয়নের পথে বড় বাধা বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। শনিবার রাজধানীর...
বৈশ্বিক টেকসই ও পরিবেশবান্ধব শিল্পায়নে অগ্রগতির ধারায় বাংলাদেশের ১২টি তৈরি পোশাক ও বস্ত্রশিল্প প্রতিষ্ঠান অর্জন করেছে লিড সনদ। এর মাধ্যমে ৩০০ পরিবেশবান্ধব কারখানার মাইলফলকও অতিক্রম করল দেশ। 
দেশের বিভিন্ন অঞ্চলে কাজের বড় সম্ভাবনা থাকলেও প্রয়োজনীয় প্রশিক্ষণ, অর্থায়ন ও সেবার অভাবে তরুণদের কর্মসংস্থান তৈরি হচ্ছে না। রাজশাহী, যশোর, নোয়াখালী, চট্টগ্রাম ও বান্দরবান এই পাঁচ অঞ্চল নিয়ে...
কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশ শর্তহীনভাবে প্রায় ৬০ মিলিয়ন ডলারের অর্থায়ন নিশ্চিত করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। 
সরকার শ্রমবান্ধব বাজেট প্রণয়নের পরও তৈরি পোশাক খাতে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ খাতের অস্থিরতা রোধে শ্রমিক ও মালিকদের সজাগ...
ফরিদপুরে চার বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের দায়ে আশরাফুল উকিল নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও এক বছর...
রাজধানীর কোর্টসাইড ফুটসাল গ্রাউন্ডে অনুষ্ঠিত ‘ফুটসাল ৭ টুর্নামেন্ট ২০২৬’-এর শিরোপা জিতেছে রিয়েল মাদ্রিদ। গত শুক্রবার অনুষ্ঠিত ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে পেনাল্টি শুটআউটে ২-০ গোলে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর