নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা শেষে ২২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে পোশাক শ্রমিকরা। আর মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা।
মঙ্গলবার মজুরি বোর্ডের ৪র্থ সভার প্রথম অংশ শেষে চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী ব্রিফিংয়ে এ তথ্য জানান।
ব্রিফিং শেষে আবারও সভায় গার্মেন্টস শিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের মজুরি প্রস্তাব নিয়ে পর্যাআলোচনা হবে বলে জানিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান।
পর্যালোচনা শেষে আজ চূড়ান্ত করার চেষ্টা করবে মজুরি বোর্ড।
তবে, মালিকপক্ষের প্রস্তাবে এখনো সন্তুষ্ট নয় শ্রমিকপক্ষ।
আজই শিল্প খাতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের পক্ষ থেকে সুপারিশ দেওয়া হতে পারে।
এর আগে, গতকাল সোমবার তৃতীয় সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাবের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে বলে জানান বোর্ডে থাকা শ্রমিক প্রতিনিধি।