চামড়াজাত পণ্য ও জুতা কারখানার শ্রমিকের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৯০০ টাকা। মজুরি বেড়েছে ৪ হাজার ৮০০ টাকা। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নতুন মজুরিকাঠামোর এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, এ খাতের কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৪০৫ টাকা। যা আগে ছিলো ৮ হাজার ৫২৫ টাকা। ফলে মজুরি বেড়েছে ৫ হাজার ৮৮০ টাকা।
এর আগে এ বছরের শুরুতে মজুরি পুনর্নির্ধারণে ৬ সদস্যের মজুরি বোর্ড গঠন করা হয়। কয়েক দফা সভা শেষে গত আগস্টে বোর্ড মজুরিকাঠামো চূড়ান্ত করে বোর্ড। নতুন কাঠামো অনুযায়ী, প্রতিবছর মজুরি ৫ শতাংশ হারে বাড়বে।
এদিকে শিক্ষানবিশ কর্মচারীদের মজুরি হবে ১০ হাজার টাকা এবং শিক্ষানবিশকাল নির্ধারণ করা হয়েছে ৩ মাস। তবে প্রয়োজনে এ সময় বাড়াতে পারবে মালিকপক্ষ।


