বৈশ্বিক টেকসই ও পরিবেশবান্ধব শিল্পায়নে অগ্রগতির ধারায় বাংলাদেশের ১২টি তৈরি পোশাক ও বস্ত্রশিল্প প্রতিষ্ঠান অর্জন করেছে লিড সনদ। এর মাধ্যমে ৩০০ পরিবেশবান্ধব কারখানার মাইলফলকও অতিক্রম করল দেশ।
যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল - ইউএসজিবিসি’র দেওয়া এ স্বীকৃতির ফলে দেশে পরিবেশবান্ধব বা সবুজ কারখানার সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। বর্তমানে দেশে লিড কারখানার সংখ্যা ৩০২।
প্লাটিনাম সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা ১৩৪টি, ১৪৮টি গোল্ড, ১৬টি সিলভার ও ৪টি কারখানা সার্টিফায়েড শ্রেণীতে স্বীকৃতি পেয়েছে। একক কোনো দেশ হিসেবে বিশ্বের আর কোথাও এতো পরিবেশবান্ধব কারখানা নেই।
ইউএসজিবিসি’র মূল্যায়নে বিশ্বের শীর্ষস্থানীয় ১০০টি সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত সবুজ কারখানার মধ্যে ৫৩টির অবস্থানই বাংলাদেশে।


