এসএমই খাতের ঝুঁকি কাটাতে ভর্তুকি দেওয়া হবে: অর্থ সচিব  

জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকিতে দেশের ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা। পর্যাপ্ত ঋণ ও বীমা সুবিধা না থাকায় ক্ষতি কাটিয়ে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হচ্ছে অনেকের জন্য। এমন পরিস্থিতিতে বেসরকারি খাতে আগামী বাজেটে ২ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ সচিব। 

আজ মঙ্গলবার এসএমই ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জিডিপিতে প্রায় ৩০ শতাংশ অবদান ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের। অথচ বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন ও উপকূলীয় লবণাক্ততায় সবচেয়ে বেশি ঝুঁকিতে এ খাতের উদ্যোক্তারা। পর্যাপ্ত মূলধন ও বিমা সুবিধা না থাকায় দুর্যোগের ক্ষতি কাটিয়ে ব্যবসা চালু রাখা কঠিন হয়ে পড়ছে অনেকের জন্য।

রাজধানীতে এসএমই ফাউন্ডেশন ও ইউএনডিপি আয়োজিত এক অনুষ্ঠানে এসব বিষয় উঠে আসে। জানানো হয়, ক্ষুদ্র উদ্যোক্তাদের বিমা সুবিধা সহজ করতে নীতিমালা প্রণয়নের কাজ চলছে।

আইডিআর–এর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বলেন, ‘বিমা খাতের ব্যপ্তি আছে, তবে এটি ব্যাংকের মতো কাঠামোগতভাবে শক্তিশালি নয়। তবে পরিবেশ ও জলবায়ু পরিবর্তের ঝুকিতে থাকা খাতগুলোর আর্থিক সহায়তা সহজ করতে বীমা নীতিমালা প্রণয়নে কাজ চলছে।’

উদ্যোক্তাদের অর্থায়ন সহজ করতে এসএমই ও কৃষি খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর  কবির আহমেদ বলেন, ‘জিডিপির প্রবৃদ্ধি চাহিদা অনুযায়ী হচ্ছে না। তাই আমাদের আর্থিক খাতকে সংস্কার করতে  হবে। যেখানে এসএমই ও কৃষি খাতকে প্রাধান্য দেয় হবে। অন্যদিকে এ খাতে উদ্যেক্তাদের খরচ কমানো ও উৎপাদন বাড়াতে হবে।’

এসএমইসহ বেসরকারি খাতে আর্থিক সহায়তা বাড়াতে আগামী বাজেটে ২ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ সচিব। পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের করের আওতায় আনার উদ্যোগের কথাও জানান তিনি।

অর্থ মন্ত্রণালয়ের সচিব খায়েরুজ্জামান মজুমদার বলেন, ‘এসএমই খাতে জন্য এমুহুর্তে সবচেয়ে বড় সমস্যা অর্থের সংস্থান। তাই আগামী বাজেটে ২ হাজার কোটি টাকা ভতুর্কি দেয়া হবে বেসরকারি খাতে। যেখাকে এসএমই খাতকে প্রাধান্য দেওয়া হবে।’

অনুষ্ঠানে জানানো হয়, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় খুলনা ও রাজশাহী বিভাগের ছয় জেলায় ৩শ'র বেশি এসএমই উদ্যোক্তাকে ঋণ ও বীমার মাধ্যমে সহায়তা দিতে মিশ্র অর্থায়নের পাইলট প্রকল্প চালু করেছে এসএমই ফাউন্ডেশন। সফল হলে দেশের অন্যান্য অঞ্চলেও সম্প্রসারণ হবে অন্যান্য অঞ্চলে।ৃ