৩১ অক্টোবর শুরু হচ্ছে লেদারটেক বাংলাদেশ

৩১ অক্টোবর সপ্তমবারের মতো শুরু হচ্ছে লেদারটেক বাংলাদেশ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় হবে এই আয়োজন।

আয়োজকেরা জানান, এতে ফিনিশড লেদার, মেশিনারি, ম্যানুফ্যাকচারিং ফুটওয়্যার, চামড়াজাত পণ্যসহ বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হবে। থাকবে বাংলাদেশ, ভারত, কোরিয়া, মিশর, তুরস্ক, ভিয়েতনাম, জার্মানি, জাপান, সিঙ্গাপুর, হংকংসহ ২০টি দেশের তিন শতাধিক প্যাভিলিয়ন।

জানানো হয়, চামড়া শিল্পে ২০২১ সালের মধ্যে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার। এ ধরনের আয়োজন বিশ্বের বিভিন্ন দেশে চামড়া শিল্পের জন্য নতুন বাজার তৈরিতে ভূমিকা রাখবে বলেও আশা করা হচ্ছে। সেন্টারে আগামী ২ নভেম্বর তিন দিনব্যাপী ট্রেড শো সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

/এসএইচ/