পুরোনো এসি বদলে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়ে ওয়ালটনের ইনভার্টার এসি কেনার সুযোগ

পরিবেশ সুরক্ষার পাশাপাশি গ্রাহকদের হাতে গ্রিন টেকনোলজির বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি তুলে দেওয়ার লক্ষ্যে দেশজুড়ে চলছে ওয়ালটনের ‘এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার’। এর আওতায় যেকোনো ব্র্যান্ডের পুরোনো এসি বদলে গ্রাহকেরা কিনতে পারছেন ওয়ালটনের পরিবেশবান্ধব ও ব্যাপক বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির স্প্লিট, ক্যাসেট ও সিলিং টাইপ এসি। এক্সচেঞ্জ সুবিধায় গ্রাহকেরা ওয়ালটনের রেসিডেনশিয়াল ও কমার্শিয়াল ইনভার্টার এসি কেনার ক্ষেত্রে ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় পাচ্ছেন।

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম

পরিবেশ সুরক্ষার পাশাপাশি গ্রাহকদের হাতে গ্রিন টেকনোলজির বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি তুলে দেওয়ার লক্ষ্যে দেশজুড়ে চলছে ওয়ালটনের ‘এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার’। এর আওতায় যেকোনো ব্র্যান্ডের পুরোনো এসি বদলে গ্রাহকেরা কিনতে পারছেন ওয়ালটনের পরিবেশবান্ধব ও ব্যাপক বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির স্প্লিট, ক্যাসেট ও সিলিং টাইপ এসি। এক্সচেঞ্জ সুবিধায় গ্রাহকেরা ওয়ালটনের রেসিডেনশিয়াল ও কমার্শিয়াল ইনভার্টার এসি কেনার ক্ষেত্রে ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় পাচ্ছেন।

সম্প্রতি রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘এসি এক্সচেঞ্জ কার্নিভাল’ শীর্ষক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর আঞ্জুম, ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, হেড অব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক ফিরোজ আলম প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, দেশব্যাপী ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুমে যেকোনো ব্র্যান্ডের পুরোনো স্প্লিট, ক্যাসেট বা সিলিং টাইপ এসি জমা দিয়ে গ্রাহকেরা পছন্দমতো ওয়ালটনের পৌনে ১ টন থেকে ২.৫ টন ক্ষমতার যেকোনো মডেলের ইনভার্টার স্প্লিট এসি এবং ১.৫ টন থেকে ৫ টন ক্ষমতার ইনভার্টার ক্যাসেট বা সিলিং টাইপ এসি কিনতে পারবেন। এ ক্ষেত্রে পুরোনো এসি জমা দিয়ে গ্রাহকেরা পছন্দের ওয়ালটন ইনভার্টার এসির মূল্যের ওপর ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় পাবেন। এক্সচেঞ্জ অফারের এ সুবিধা গ্রাহকেরা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত উপভোগ করতে পারবেন।

অনুষ্ঠানে ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান বলেন, ‘টেকসই পরিবেশ সুরক্ষায় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর ও ইউএনডিপির সমন্বয়ে এসিতে পরিবেশের জন্য ক্ষতিকারক সিএফসি এবং এইচসিএফসি গ্যাসের ব্যবহার ইতোমধ্যে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ওয়ালটন। বাংলাদেশে ওয়ালটনই প্রথম বিশ্বস্বীকৃত সর্বোচ্চ পরিবেশবান্ধব আর-২৯০ রেফ্রিজারেন্টসহ আর-৩২ রেফ্রিজারেন্টসমৃদ্ধ এসি উৎপাদন ও বাজারজাত করছে। এরই ধারাবাহিকতায় পরিবেশবান্ধব শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি উৎপাদনে বিশ্বের অনেক উন্নত দেশের চেয়েও এগিয়ে গেছে বাংলাদেশ।’

তিনি জানান, টেকসই পরিবেশ সুরক্ষা এবং ওজোন স্তরের জন্য মারাত্মক ক্ষতিকারক সিএফসি ও এইচসিএফসি গ্যাসসমৃদ্ধ এসি পর্যায়ক্রমে বাজার থেকে প্রত্যাহারের লক্ষ্যে ওয়ালটন ২০১৯ সাল থেকে এসি এক্সচেঞ্জ ক্যাম্পেইন চালাচ্ছে। এ ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের পুরোনো বা অচল এসি বদলে ওয়ালটনের পরিবেশবান্ধব আর-৩২ ও আর-২৯০ রেফ্রিজারেন্টসমৃদ্ধ বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি দেওয়া হচ্ছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে ওয়ালটন কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ সুরক্ষায় অবদান রাখছে। পাশাপাশি গ্রাহকদের বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্য হারে কমানোর পাশাপাশি দেশে উৎপাদিত বিদ্যুতের সুষম ব্যবহারও নিশ্চিত করছে।

বর্তমানে ওয়ালটন বিএসটিআইয়ের সর্বোচ্চ এনার্জি রেটিং সনদপ্রাপ্ত সুপার সেভারসহ বিভিন্ন মডেলের পৌনে ১ টন থেকে ২.৫ টন ক্ষমতার স্প্লিট টাইপ ইনভার্টার স্মার্ট এসি উৎপাদন ও বাজারজাত করছে। এ ছাড়া মাঝারি ও বৃহৎ স্থাপনার শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য ভিআরএফ ও চিলারসহ ১.৫ টন থেকে ৫ টন ক্ষমতার সিলিং ও ক্যাসেট টাইপ ইনভার্টার এসিও উৎপাদন করছে ওয়ালটন। ওয়ালটন এসির সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করতে গ্রাহকদের ১ বছরের রিপ্লেসমেন্ট সুবিধাসহ কম্প্রেসরে ১২ বছর পর্যন্ত গ্যারান্টি দেওয়া হচ্ছে।

 

বিশ্ববাজারে টানা দরপতনের প্রভাব পড়েছে দেশের সোনার বাজারেও। গত ১০ মাসে দেশের বাজারে দাম প্রায় ৩৫ শতাংশ কমে ২ লাখের নিচে নামল সোনার ভরি। চলতি মাসেই ৯ দফা কমেছে দাম। মূলত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয়...
কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশ শর্তহীনভাবে প্রায় ৬০ মিলিয়ন ডলারের অর্থায়ন নিশ্চিত করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। 
রাজনৈতিক অস্থিরতা ও শাসন ব্যবস্থায় বারবার পরিবর্তন দেশের উন্নয়নের পথে বড় বাধা বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। শনিবার রাজধানীর...
বৈশ্বিক টেকসই ও পরিবেশবান্ধব শিল্পায়নে অগ্রগতির ধারায় বাংলাদেশের ১২টি তৈরি পোশাক ও বস্ত্রশিল্প প্রতিষ্ঠান অর্জন করেছে লিড সনদ। এর মাধ্যমে ৩০০ পরিবেশবান্ধব কারখানার মাইলফলকও অতিক্রম করল দেশ। 
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বুথের বাইরে টিকিট বিক্রি, গণনায় গরমিল এবং ইলেকট্রনিক টোল কালেকশন ব্যবস্থা না থাকায় অর্থ আত্মসাতের সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছে দুদক। রোববার দুপুরে কুড়িলে রক্ষণাবেক্ষণ...
ফেনীর আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে চোরের উপদ্রবে নিরাপত্তা উদ্বেগে রোগী ও স্বজনরা। এর মাঝে সাবস্টেশন থেকে ট্রান্সফরমার ও জেনারেটরের যন্ত্রাংশ চুরির ঘটনাও ঘটেছে। অভিযোগ উঠেছে, প্রায়ই ছোটোখাটো চুরির...
যশোরে সবজির চারার চাহিদার প্রায় অর্ধেক মেটাচ্ছেন জেলার ১৭৫ জন কৃষক। সেইসাথে অন্য জেলাতেও তাদের উৎপাদিত চারা সরবরাহ করছেন তারা। মাত্র ছয়মাসের বেচাকেনায় স্থানীয় অর্থনীতিতে যুক্ত হয় অন্তত ১৫ কোটি...
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিকদের কাছে বিক্রি করতে বিদেশি মদ তৈরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর