‘স্কুটি নাকি গোল্ড’ বিজয়ীদের পুরস্কৃত করল ‘ফ্রিডম’

‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিল এসিআই’র ব্র্যান্ড ‘ফ্রিডম’। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী, স্থপতি ও শিক্ষাবিদ অপি করিম। এ সময় তিনি হাইজিন সেন্টারে ফ্রিডমের উদ্যোগগুলোর প্রশংসা করেন।

সম্প্রতি রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে ‘ফ্রিডম ফিয়েস্তা’ শীর্ষক এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে স্কুটি ও গোল্ড কয়েন তুলে দেওয়া হয়। পাশাপাশি ভোক্তাদের ব্যাপক সাড়ার পরিপ্রেক্ষিতে ক্যাম্পেইনটির মেয়াদ আগামী আগস্ট পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

এই আয়োজনে এসিআই কনজুমার বিজনেস’র প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল ইসলাম, বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমেদ, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর মো. নাহিদ নেওয়াজ, জিএম সেলস মিজানুর রহমান, জিএম অপারেশন্স দীপঙ্কর বিশ্বাস, ডিজিএম শেহরিন কামাল, পিজেএম আসির আওসাফসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, ‘‘‘স্কুটি নাকি গোন্ড’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা কেবল পুরস্কারই দিচ্ছি না, বরং ভোক্তাদের সঙ্গ আমাদের দীর্ঘদিনের আস্থাকেও উদযাপন করছি। বাংলাদেশে নারীদের নিরাপদ হাইজিন ও সুস্থতা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আগামীতেও নারীদের দৈনন্দিন জীবনে সহায়ক এমন আরও উদ্যোগ নিয়ে আসবে ফ্রিডম।’’

অনুষ্ঠানের শেষাংশ মাতিয়ে তুলেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। এ ছাড়াও ম্যাজিক শো ও স্ট্যান্ডআপ কমিডি উপভোগ করেন অতিথিরা।