চট্টগ্রামে হায়ারের প্রথম ডিরেক্ট সার্ভিস সেন্টার

গ্রাহকদের আরও দ্রুত, পেশাদার এবং মানসম্মত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে চট্টগ্রামে প্রথম ডিরেক্ট সার্ভিস সেন্টার উদ্বোধন করেছে হায়ার বাংলাদেশ। এটি প্রতিষ্ঠানটির ৬ষ্ঠ ডিরেক্ট সার্ভিস সেন্টার।

হায়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্যান জিং ফিতা কেটে নতুন সার্ভিস সেন্টারের উদ্বোধন করেন। এ সময় গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্থানীয় সার্ভিস সক্ষমতা আরও জোরদারে তিনি হায়ারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরেন।

হায়ারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই সার্ভিস সেন্টার চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকার গ্রাহকদের জন্য দ্রুত সেবা প্রদান, সহজতর সহায়তা এবং উন্নত গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করবে। এর মাধ্যমে গ্রাহকদের আরও কাছাকাছি থেকে দক্ষ ও পেশাদার সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে হায়ার বাংলাদেশের সার্ভিস নেটওয়ার্কে রয়েছে ৬টি ডিরেক্ট সার্ভিস সেন্টার , ১৭টি এক্সক্লুসিভ সার্ভিস সেন্টার এবং ৮০টিরও বেশি অথোরাইজড সার্ভিস সেন্টার।