‘চীন থেকে এলএনজি টার্মিনাল আনতে বাড়তি খরচও মেনে নিতে হবে’

গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় চীন থেকে দ্রুত ভাসমান এলএনজি টার্মিনাল এফএসআরইউ আনতে চুক্তি করেছে সরকার। এলএনজি টার্মিনাল আনতে প্রয়োজনে বাড়তি খরচও মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। গতকাল মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক বিষয়ে সচিবালয়ে মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।  

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পিএম

গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় চীন থেকে দ্রুত ভাসমান এলএনজি টার্মিনাল এফএসআরইউ আনতে চুক্তি করেছে সরকার। এলএনজি টার্মিনাল আনতে প্রয়োজনে বাড়তি খরচও মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। গতকাল মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক বিষয়ে সচিবালয়ে মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।  

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘সংকট মোকাবিলায় দ্রুত ভাসমান এলএনজি টার্মিনাল পাওয়া সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। চীনের সাথে চুক্তিতে দেড় বছরের মধ্যে এর কার্যক্রম শুরু হবে।’  

তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিল করার সুযোগ নেই। দেশে ফিরে বিচার পুনর্বিবেচনার সুযোগও পাবেন না তিনি। সেই সাথে ভারতের গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য নিয়েও কড়া সমালোচনা করেন উপদেষ্টা।’

নতুন বোয়িং কেনায় দেশের অর্থনীতির ওপর তাৎক্ষণিক প্রভাব পড়বে না। প্রয়োজনে এয়ারবাস কেনার কথাও বলেন তথ্য উপদেষ্টা।

অভিনেত্রী বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এ ঘটনায় কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না।’ 

 

দেশে বিদেশি বিনিয়োগে খরা কাটতে শুরু করেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিনিয়োগ নিয়ে তৎপর হয়েছে বিভিন্ন দেশ। গত প্রায় দেড় বছরে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে ২০টি দেশের ৪০ কোটি ডলারের বেশি বিনিয়োগ হয়েছে।
গ্যাস ও বিদ্যুৎ সংকট আর নিত্যপণ্যের বাড়তি দামে চাপে সাধারণ মানুষের জীবন। গ্রাহকদের দ্বিগুণ বিদ্যুতের বিল হওয়ায় চুরি ও অনিয়মের অভিযোগ ভোক্তা অধিকার সংগঠন- ক্যাবের। বৃহস্পতিবার রাজধানীতে নিজ...
ভয়াবহ আকস্মিক বন্যার কারণে পুরোপুরি বন্ধ হয়ে গেছে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ। নেপালের ভোতে কোশি নদীতে গত ২৬ আগস্ট ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন অবকাঠামো।
আগামী ২ সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ বৃহস্পতিবার সচিবালয়ে তিনি এ কথা জানান।
অভিযানে সময় ৫৯টি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৭ জনকে। পাশাপাশি অবৈধ চার্জিং পয়েন্টগুলো থেকে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম ও মালামাল জব্দ করা হয়েছে।
রাজধানীর পুরান ঢাকার লালবাগে একটি বাসা থেকে তৌহিদা হোসেন তিশা নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা...
স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচন কমিশন পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন। বুধবার সকালে রাজধানীর রাজারবাগে নির্বাচন...
আমদানিতে মূল শুল্কের বাইরে অন্যান্য শুল্কের কারণে এলডিসি উত্তরণের পরে দেশের রপ্তানি ও জিডিপিতে চাপ তৈরি হতে পারে। মঙ্গলবার বেসরকারি গবেষণা সংস্থা পিআরআই আয়োজিত সেমিনারে বিশ্বব্যাংকের প্রতিবেদনে এ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর