ডিপিপি বাস্তবায়নে প্রস্তুতির আহ্বান, বিজিবিএর প্রশিক্ষণ কর্মসূচি

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডিজিটাল প্রডাক্ট পাসপোর্ট (ডিপিপি) সম্পর্কে বাংলাদেশের গার্মেন্ট বায়িং হাউসের মালিক ও শীর্ষ কর্মকর্তাদের প্রস্তুত করতে কর্মসূচির আয়োজন করে। ‘BGBA × DeviceStamp FREE DPP Awareness & Training Program 2026’ শিরোনামে রাজধানীর উত্তরায় এটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ) ও DeviceStamp Bangladesh Ltd. যৌথভাবে বিজিবিএ মাল্টিপারপাস হলে এ কর্মসূচির আয়োজন করে। এতে বিজিবিএ সভাপতি মো. আব্দুল হামিদ পিন্টু, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) এমদাদুল হক মিয়াজী ও ভাইস প্রেসিডেন্ট (অ্যাডমিন) রোমান মিয়াসহ DeviceStamp Global-এর CEO Björn Eriksson, Global Head of Brand Solution Paulina Kruk এবং DeviceStamp Bangladesh-এর Country Director মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ইইউর Ecodesign for Sustainable Products Regulation (ESPR) কাঠামোর আওতায় ডিপিপি বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বায়িং হাউসের মালিক, ব্যবস্থাপনা পর্যায়ের প্রতিনিধি ও সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন।

আয়োজকেরা জানান, আন্তর্জাতিক buyer-এর কাছ থেকে অর্ডার সংগ্রহ, পণ্য উন্নয়ন, factory নির্বাচন, উৎপাদন, compliance, quality ও shipment coordination-এ buying house গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে ইউরোপীয় buyer ও বাংলাদেশের factory-এর মধ্যে buying house অন্যতম প্রধান commercial bridge। তাই buyer-এর DPP-সংক্রান্ত চাহিদা বুঝে factory-কে প্রস্তুত করার ক্ষেত্রে buying house-এর ভূমিকা গুরুত্বপূর্ণ।

কর্মসূচির key trainer মো. নজরুল ইসলাম ডিপিপির মৌলিক ধারণা, buyer-এর সম্ভাব্য data requirement, product traceability, supply-chain transparency, sustainability evidence এবং factory data readiness নিয়ে প্রশিক্ষণ দেন।

তিনি বলেন, “DPP শুধু একটি QR code বা IT project নয়।” তথ্য structured, connected, verified ও evidence-backed না হলে buyer সেটির ওপর আস্থা রাখতে পারবে না। তাঁর মতে, buying house শুধু order collector নয়; EU buyer ও বাংলাদেশের factory-এর মধ্যে বিশ্বাস, তথ্য ও বাস্তবায়নের গুরুত্বপূর্ণ সেতুবন্ধন।

অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন DeviceStamp-এর Global CEO Björn J. Eriksson। তিনি বলেন, ভবিষ্যতের buyer-supplier আলোচনায় মূল্য, গুণগত মান ও সময়মতো সরবরাহের পাশাপাশি product data-এর নির্ভুলতা, traceability ও যাচাইযোগ্যতা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

DeviceStamp-এর Brand Manager—EU Paulina Kruk-ও buyer expectation, supplier transparency ও reliable product data-এর গুরুত্ব তুলে ধরেন।

কর্মসূচিতে DPP, buyer-এর সম্ভাব্য data requirement, factory data readiness, product identity, material source, traceability, sustainability ও compliance evidence এবং buying house-এর coordination ও governance role নিয়ে আলোচনা করা হয়।

আয়োজকেরা জানান, রেজিস্ট্রেশন শুরুর দুই ঘণ্টার মধ্যেই সব আসন পূর্ণ হয়ে যায়। পরে প্রায় ৫৭১টি প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণের আগ্রহ পাওয়ায় আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ একই ভেন্যুতে পরবর্তী সেশন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকেরা বলেন, বাংলাদেশের apparel ও textile supply chain-কে DPP বিষয়ে সচেতন করা, data gap শনাক্ত করা এবং পর্যায়ক্রমে practical readiness গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।