সয়াবিন তেলে ভারী ধাতুর খবরকে ভিত্তিহীন বললেন বাণিজ্যমন্ত্রী

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পিএম

বোতলজাত সয়াবিন তেলে ভারী ধাতু পাওয়ার খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ল্যাব পরীক্ষায় এসব তেলে বিষাক্ত ধাতু পাওয়া যায়নি। বুধবার রাজধানীতে বিশ্ব মান দিবসের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআইকে শক্তিশালী করে সারাদেশে আওতা বাড়ানো হবে বলেও জানান মন্ত্রী।

সম্প্রতি বিভিন্ন বেসরকারি গবেষণায় উঠে এসেছে, দেশের বাজারে বিক্রি হওয়া বোতলজাত সয়াবিন তেলে সিসা, আর্সেনিক, ক্রোমিয়াম, পারদ ও নিকেলের মতো বিষাক্ত উপাদান পাওয়া গেছে। 

এমন পরিস্থিতিতে নড়েচড়ে বসে সরকার। দেশের বাজারে থাকা ১৯৩টি সয়াবিন তেলের নমুনা পরীক্ষা করে দেখা যায়, এতে কোনো ক্ষতিকর ধাতু পাওয়া যায়নি। মান দিবসের এক অনুষ্ঠানে এমন দাবি করে বাণিজ্যমন্ত্রী বলেন, তেলে ভারি ধাতু পাওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘বাজারে যেসব সয়াবিন তেল আছে সেটি সম্পূর্ণ বিশুদ্ধ। এতে কোনো ভারী ধাতু নাই, কোনো লেড নাই। অনেক জায়গায় অনেক ভেজাল আর খারাপ খবরের মধ্যেও অন্তত একটা ভালো খবর আপনাদের দিতে পারলাম। আপনি যখন রান্নায় তেল ব্যবহার করবেন জানবেন অন্তত এটাতে ক্ষতিক্ষর কিছু নাই।’ 

তিনি বলেন, পণ্যের মান নিশ্চিত করা শুধু ব্যবসা-বাণিজ্যের বিষয় নয়, এটি মানুষের জীবনমান ও নিরাপত্তার সঙ্গেও জড়িত ।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘নিরাপদ ও বসবাসযোগ্য পরিবেশ তৈরির জন্য বিএসটিআইয়ের কার্যক্রম আমরা বাড়াতেই থাকব। এটার বিস্তৃতি ঘটতেই থাকবে।’ 

আলোচনায় বক্তারা বলেন, খাদ্যে ভেজালের কারণে ক্যান্সারের মতো মরণব্যাধির ঝুঁকি বাড়ছে। এসব অনিয়ম বন্ধে বিএসটিআইয়ের কার্যক্রম আরও জোরদার করতে হবে।

এলডিসি উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পণ্যের মান নিশ্চিত করা জরুরি বলেও মনে করেন তারা।

 

ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠা–নামার মধ্যে এবার সৌদি আরব ও রাশিয়া ইস্যুতে নতুন দাম নির্ধারণ হয়েছে। 
চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল পরিচালনার জন্য আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি স্বাক্ষর হয়েছে।  দেশের স্বার্থ নিশ্চিত করেই টার্মিনাল বিদেশি হ্যান্ডেলিং এ দেওয়া হচ্ছে। এতে...
এক মাসের ব্যবধানে দেশে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম আরেক দফা বেড়েছে। এবার ১৭ টাকা ৬ পয়সা বেড়ে প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮২ টাকা ৭১ পয়সা।
বোয়িংয়ের পর ১০টি উড়োজাহাজ কিনতে ফ্রান্সের এয়ারবাস কোম্পানির সঙ্গে চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সাক্ষর হয়। ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তির তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,...
স্বাধীনভাবে বাঁচতে ও উপার্জনের আশায় বাড়ি ছেড়েছিল কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার ছাত্রী। বাবার মোবাইল ফোন বিক্রি করে পাওয়া চার হাজার টাকা নিয়ে প্রথমে ঢাকায় যায় তারা। পরে...
বোমা হামলা এবং ছিনতাইয়ের হুমকির জেরে ভারতের রাজস্থানের জয়পুরে জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। এরপর প্রয়োজনীয় নিরাপত্তা তল্লাশির পর বিমানটি দিল্লির উদ্দেশে রওনা দিয়েছে। বিবিসির...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সম্প্রদায়গুলোর প্রতিনিধিদের নিয়ে একটি জাতীয় কমিটি...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর