বিএফএ ও বিএআরএফের নেতৃবৃন্দের মধ্যে কৃষিখাতে যৌথভাবে কাজ করার প্রত্যয়

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের (বিএফএ) সঙ্গে যৌথভাবে কাজ করতে বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) নেতৃবৃন্দের মধ্যে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে বিএফএর কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। 

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএফএর সভাপতি মো. মোশাররফ হোসেন ও বিএআরএফর ফেলোশিপ অ্যান্ড কোলাবোরেশনের আহ্বায়ক মো. ফয়জুল সিদ্দিকী নিজ নিজ দলের নেতৃত্ব দেন। 

সভায় বিএফএর ভাইস প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ খান, ডিরেক্টর মোবারক হোসেন বাচ্চু, বিএআরএফর সভাপতি মো. নিজামুল হক, সাধারণ সম্পাদক কাওসার আজম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, অর্থ সম্পাদক নূরে আলম, দপ্তর সম্পাদক ফারুক আহমাদ আরিফ, প্রশিক্ষণ সম্পাদক সাইফুল মাসুম উপস্থিত ছিলেন। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন– শওকত আলী, শাহাদাৎ হোসেন, ইয়াহিয়া নকীব।
 
এ সভায় কৃষিখাতের সমস্যা চিহ্নিতকরণ, সার ব্যবস্থাপনা, ফেলোশিপ ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সভায় ফয়জুল সিদ্দিকী কৃষি সাংবাদিকদের জন্য ফেলোশিপ ব্যবস্থা প্রদান, গোলটেবিল বৈঠকসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। জবাবে মোশাররফ হোসেন সংগঠন দুটির মধ্যে কৃষিখাতে নানাবিধ বিষয়ে যৌথভাবে কাজ করার প্রস্তাব দেন।