ফ্ল্যাটের বেচাকেনা কমেছে প্রায় ৩৫ শতাংশ

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পিএম

একদিকে ব্যাংক ঋণের উচ্চ সুদহার ও নির্মাণসামগ্রীর চড়া দাম। অন্যদিকে, মূল্যস্ফীতির চাপে কমেছে মানুষের ক্রয় ক্ষমতা। খাবার, বাসাভাড়া, চিকিৎসা সব খাতেই বাড়তি খরচ সামলাতে গিয়ে কমছে সঞ্চয়। এসবের প্রভাবে সংকটে পড়েছে দেশের আবাসন খাত। গেল এক বছরে ফ্ল্যাটের বেচাকেনা কমেছে প্রায় ৩৫ শতাংশ। ঝুঁকিতে সংশ্লিষ্ট শিল্পগুলোর ৫০ লাখের বেশি কর্মসংস্থান। 

ঢাকায় নিজের একটি ফ্ল্যাট চান এমন মানুষের অভাব নেই। তবে রাজধানীর জনসংখ্যা আড়াই কোটির বেশি হলেও ৭০ শতাংশের বেশি বা ২ কোটি মানুষের নিজস্ব আবাসন নেই। যার মধ্যে বেশিরভাগ নিম্ন থেকে মধ্যবিত্ত পরিবার। 

এদিকে ফ্ল্যাট কেনার জন্য বছরের পর বছর টাকা জমালেও নিত্যপণ্য, বাসাভাড়া, সন্তানের পড়াশোনা আর চিকিৎসার খরচ বেড়ে যাওয়ায় সঞ্চয়ের গতি কমেছে। ফলে বড় অঙ্কের দীর্ঘমেয়াদি বিনিয়োগ অথবা উচ্চ সুদে ব্যাংক ঋণ নিতে আগ্রহ হারাচ্ছেন ক্রেতারা।

ব্যবসায়ীদের হিসাবে, এক বছরে নির্মাণসামগ্রীর দাম ৩১ শতাংশের বেশি বেড়েছে। তিন বছরে ফ্ল্যাটের দাম বেড়েছে ৪০ শতাংশ পর্যন্ত। গত একবছরে ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০ থেকে ৩৫ শতাংশ। আর গৃহঋণের উচ্চ সুদে চাহিদার তুলনায় অবাসন প্রায় ৩ লাখ ইউনিট কমেছে।

রিহ্যাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, ‘ঢাকার বাইরে কম দামে ফ্ল্যাট তৈরি করে যোগাযোগ ও নাগরিক সুবিধা বাড়াতে পাড়লে আবাসন খাতের সংকট কাটতে পারে।’ 

অর্থনীতিবিদ সাহাদাত হোসেন সিদ্দিকী বলেন, ‘ফ্ল্যাট বিক্রি ও নির্মাণে দীর্ঘস্থায়ী স্থবিরতা তৈরি হলে এর প্রভাব সামগ্রিক অর্থনীতিতেও পড়াতে পারে। তাই কম সুদে দীর্ঘমেয়াদি গৃহঋণ ও বিশেষ তহবিল গঠন করা দরকার।’

রড, সিমেন্ট, সেনিটারিসহ আবাসন খাতের সাথে আড়াইশোর বেশি সহযোগী ও উপশিল্প যুক্ত রয়েছে। ফলে এ খাতের সংকটে ৫০ লাখের বেশি কর্মসংস্থানও ঝুঁকিতে রয়েছে।

এতকিছুর পরও যারা ফ্ল্যাট কিনছেন তাদের কারও কারও অভিযোগ নির্ধারিত সময়ে ফ্ল্যাট বুঝে না পাওয়া ও অর্থ দিয়ে জালিয়াতির শিকার হবার। তাই এখাতে আস্থা অর্জন ও আর্থিক নিশ্চয়তা ফেরানোও বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা।

বাজারে শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহের কারণে অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। শুক্রবার রাজধানীর কাঁচাবাজারে প্রতি কেজি আলু ২৫ টাকা, পেঁয়াজ  ৫০ টাকা, রসুন  ১৬০ টাকা এবং...
পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় বিধিমালা প্রণয়ন ও নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি কার্য, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত দরপত্র বা ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার আগের...
বোতলজাত সয়াবিন তেলে ভারী ধাতু পাওয়ার খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ল্যাব পরীক্ষায় এসব তেলে বিষাক্ত ধাতু পাওয়া যায়নি। বুধবার রাজধানীতে বিশ্ব মান...
চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল পরিচালনার জন্য আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি স্বাক্ষর হয়েছে।  দেশের স্বার্থ নিশ্চিত করেই টার্মিনাল বিদেশি হ্যান্ডেলিং এ দেওয়া হচ্ছে। এতে...
আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন ধাক্কা খেলেন চিত্রনায়িকা পরী মণি। এবার সাংবাদিকদের তীব্র প্রতিবাদের মুখে চট্টগ্রামের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পড়লেন...
অভিষেক হয়েছে মাত্র দুই টেস্ট আগে। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলছেন, আর তাতেই নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে এখন থেকে সাকিব-তামিম-মুশফিকেরও ওপর থাকবে তাওহীদ হৃদয়ের নাম।
সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
নরসিংদী সদর মডেল থানার চাঞ্চল্যকর আব্দুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত অপরাধী চক্র ‘আবু লাল গ্রুপের’ প্রধান আবু লালকে (৪০) হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
লোডিং...
```html ```

এলাকার খবর