সামিটের এলএনজি টার্মিনালে রিগ্যাসিফিকেশন শুরু, গ্যাস সরবরাহ স্বাভাবিক

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৯:২৮ এএম

রক্ষণাবেক্ষণ শেষে কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিটের এলএনজি টার্মিনালে পুনরায় রিগ্যাসিফিকেশন শুরু হয়েছে। এতে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক ধারায় ফিরেছে এবং শনিবার রাত ৮টা পর্যন্ত সরবরাহের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৫৯৩ মিলিয়ন ঘনফুট।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার দুপুর ১টা থেকে সামিট এলএনজি টার্মিনালে পুনরায় রিগ্যাসিফিকেশন কার্যক্রম শুরু হয়। বর্তমানে দুটি এলএনজি টার্মিনাল থেকেই জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ করা হচ্ছে।

পেট্রোবাংলার সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার রাত ৮টা পর্যন্ত জাতীয় গ্যাস গ্রিডে মোট ২ হাজার ৫৯৩ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। এর মধ্যে দেশীয় উৎস থেকে এসেছে ১ হাজার ৫৭৭ মিলিয়ন ঘনফুট। আর পুনঃগ্যাসীকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (আরএলএনজি) থেকে সরবরাহ হয়েছে ১ হাজার ১৬ মিলিয়ন ঘনফুট।

পেট্রোবাংলা জানায়, সামিটের টার্মিনালে রিগ্যাসিফিকেশন কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় গ্যাস সরবরাহ বাড়তে থাকে। দুপুরের পর থেকে শিল্পকারখানা থেকে শুরু করে বাসাবাড়িতেও বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ বাড়তে থাকে।

এর আগে গত ৩ নভেম্বর পেট্রোবাংলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সামিটের এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে রিগ্যাসিফিকেশন বন্ধ থাকায় দৈনিক গ্যাস সরবরাহ কমতে পারে। এ সময়ে সরবরাহ পুরোপুরি বন্ধ না হলেও কোনো কোনো এলাকায় স্বল্পচাপ দেখা দিতে পারে বলেও জানানো হয়েছিল।

একদিকে ব্যাংক ঋণের উচ্চ সুদহার ও নির্মাণসামগ্রীর চড়া দাম। অন্যদিকে, মূল্যস্ফীতির চাপে কমেছে মানুষের ক্রয় ক্ষমতা। খাবার, বাসাভাড়া, চিকিৎসা সব খাতেই বাড়তি খরচ সামলাতে গিয়ে কমছে সঞ্চয়। এসবের প্রভাবে...
এক লাফে এলপিজির দাম ১২ শতাংশের বেশি বাড়লেও বাজারে এখনো সরবরাহ সংকট। জ্বালানি না পেয়ে বিপাকে সব শ্রেণির ভোক্তা। বিক্রেতারা বলছেন, কোম্পানির ডিপো থেকেই এলপিজি সরবরাহ কম। পরিবহনেও গুণতে হচ্ছে বাড়তি...
কক্সবাজারের মহেশখালীতে ভাসমান দুইটি টার্মিনালের মধ্যে একটিতে আগামীকাল বুধবার (৪ নভেম্বর) থেকে টানা চার দিন সরবরাহ বন্ধ থাকবে। ফলে সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ...
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন -বিইআরসি। এ নিয়ে চলতি বছরের ১০ মাসে বাড়ানো হয়েছে ৭৫৪ টাকা।
পোল্যান্ডের ক্রাকোতে বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে পুলিশসহ অন্তত ১২ জন। পরে পুলিশের গুলিতে বন্দুকধারী আহত হলে তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইরান। রাশিয়ার সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে দেশটি। এছাড়া সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ওমানসহ উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও আলোচনা করছে তেহরান। যুক্তরাষ্ট্র যখন...
রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ডে দুইটি এবং মিরপুরের পল্লবী মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এগুলো নাশকতা নাকি দুর্ঘটনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে...
ইরানের কেশম দ্বীপসহ বেশ কয়েকটি শহরে বিস্ফোরণের কথা জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইরনা। তবে এই বিস্ফোরণগুলো কোনো হামলার কারণে হয়েছে কী না তা নিশ্চিত করা হয়নি।
লোডিং...
```html ```

এলাকার খবর