শেয়ারবাজার: আজও কমেছে সূচক ও লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসেও নেতিবাচক দেশের দুই শেয়ারবাজার, কমেছে সূচক ও লেনদেন। ঢাকার শেয়ারবাজারে প্রধান সূচক কমেছে প্রায় ৩৬ পয়েন্টের বেশি। এসময় দর হারিয়েছে ২৯৯ টি কোম্পানির শেয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ৭৬ দশমিক দুই চার পয়েন্ট। 

বুধবার দিনের শুরুতে কিছুটা ইতিবাচক ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ। প্রথম ২০ মিনিটে প্রধান সূচক বাড়ে ১২ পয়েন্ট। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের পতন। দিনশেষে ডিএসইএক্স সূচক ৩৬ দশমিক এক তিন পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৫৩ পয়েন্টে।

সূচকের সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনও। আজ ৩৭৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। যা আগের দিনের চেয়ে ৩৭ কোটি ৩৩ লাখ টাকা কম। 

হাতবদলে অংশ নেওয়া ৩৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ারের। কমেছে ২৯৯টির এবং শেয়ার দর অপরিবর্তিত ৪৩টি প্রতিষ্ঠানের।

সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ডমিনেজ স্টিল, সায়হাম কটন মিলস দ্বিতীয়, তৃতীয় অবস্থানে খান ব্রাদার্স।

শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, ডমিনেজ স্টিল দ্বিতীয়, তৃতীয় রেনউইক যজ্ঞেশ্বর।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ৭৬ দশমিক দুই চার পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৬৯৪ পয়েন্টে। লেনদেন হয়েছে ৫ কোটি ৮১ লাখ টাকার শেয়ার।